নড়াইলের লোহাগড়া উপজেলায় ট্রেনে কাটা পড়ে রিয়াজুল মোল্যা (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ রোববার (১২ অক্টোবর) বিকেলে উপজেলার কালনা-কামঠানা এলাকায় ‘রূপসী বাংলা’ ট্রেনে কাটা পড়েন তিনি।
নিহত রিয়াজুল লোহাগড়া উপজেলার মোড়চা উত্তরপাড়ার ফজলুল হক মোল্যার ছেলে।
জানা গেছে, যশোরের বেনাপোল থেকে ছেড়ে আসা রূপসী বাংলা ট্রেনটি ঢাকায় যাচ্ছিল। লোহাগড়ার কালনা-কামঠানা এলাকায় ট্রেনটি এলে রেললাইনে দাঁড়িয়ে থাকা রিয়াজুল কাটা পড়েন।
লোহাগড়া রেলস্টেশন মাস্টার মিহির বালা বলেন, রিয়াজুল নামের ওই যুবক ট্রেন আসার সময় কানে হাত দিয়ে লাইনে দাঁড়িয়ে ছিলেন বলে অনেকে দেখেছেন। এ সময় চলন্ত ট্রেনের ধাক্কায় ছিটকে নিচে পড়েন তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লোহাগড়া থানার ওসি (তদন্ত) অজিত কুমার রায় বলেন, দুর্ঘটনাস্থল রেলওয়ের জায়গাতে হওয়ায় রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। রেলওয়ে পুলিশ এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।

গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
২ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২১ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে