
নড়াইলে ইউনিয়ন বিএনপির অফিসে বোমা হামলায় তিন নেতা-কর্মী আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার শিংগাশোলপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেওয়ার পর একজনকে ঢাকায় স্থানান্তর করা হয়।
আহত ব্যক্তিরা হলেন শিংগাশোলপুর ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি গোবরা গ্রামের বাসিন্দা বাবু মোল্লা (৬০), একই গ্রামের বিএনপি কর্মী নিউটন গাজী (৪৮) এবং বিএনপি কর্মী সৈয়দ ওয়াজেদ আলী টিটো (৫২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে গোবরা নতুন স্ট্যান্ডে শিংগাশোলপুর ইউনিয়ন বিএনপি অফিসে নেতা-কর্মীরা আড্ডা দিচ্ছিলেন। এ সময় তাঁদের লক্ষ্য করে তিনটি বোমা মেরে মোটরসাইকেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তাতে আহত হন স্থানীয় বিএনপির তিন নেতা-কর্মী। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে বিএনপির কর্মী সৈয়দ ওয়াজেদ আলী টিটোকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, হামলার ঘটনায় কে বা কারা জড়িত তা খুঁজে বের করে তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
২৮ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
৩২ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
৩৯ মিনিট আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
১ ঘণ্টা আগে