নড়াইল পৌরসভার বরাশুলা চিত্রা সেতু এলাকায় ট্রেনে কাটা পড়ে এক নারী ও শিশু নিহত হয়েছে। আজ শনিবার (২৫ এপ্রিল) বেলা পৌনে ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে শিশুসন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন ওই নারী।
নিহত ব্যক্তিরা হলেন পলি বেগম (২৭) এবং দেড় বছরের শিশু ফুরকান। নিহত পলি বেগম নড়াইল সদর উপজেলার মুলদাইড় গ্রামের নূর ইসলাম ভূঁইয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, ওই নারী স্থানীয় বাসিন্দাদের কাছে জানতে চাইছিলেন ট্রেন কখন আসবে। ট্রেন আসার আগেই ওই নারী তাঁর কোলে থাকা শিশুকে নিয়ে চিত্রা নদীতে রেলসেতুর ওপর উঠে পড়েন। পরে ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী ট্র্রেনে কাটা পড়ে তাঁদের মৃত্যু হয়।
নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ওই নারী তাঁর কোলে থাকা শিশুসন্তানকে নিয়ে আত্মহত্যা করেছেন। তদন্তপূর্বক মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে