
নওগাঁর মান্দা উপজেলার পরানপুর উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ। নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা বিদ্যালয় চত্বরে বিক্ষোভ শুরু করে।
বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অভিযোগ, তাদের কাছে থেকে পরিচয়পত্র, অভ্যন্তরীণ পরীক্ষা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বিভিন্ন অনাবশ্যক খাত দেখিয়ে নিয়মিতভাবে অতিরিক্ত অর্থ আদায় করা হতো। বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী জুবাইদ হোসেন বলে, ‘পরিচয়পত্র দেওয়ার কথা বলে আমাদের কাছ থেকে ২০০ টাকা করে নেওয়া হয়েছিল, কিন্তু এখনো আমরা তা পাইনি।’
একই শ্রেণির আরেক শিক্ষার্থী রাফিয়া আক্তার বলে, ‘নামাজের ঘর বানানোর কথা বলে টাকা নেওয়া হলেও এখন পর্যন্ত কিছুই হয়নি। আবার অভ্যন্তরীণ পরীক্ষায় ফেল করলে ২০০ টাকা করে জরিমানা আদায় করা হয়।’ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আল আমিন হোসেন বলে, ‘প্রধান শিক্ষক নানা অজুহাতে টাকা নিয়ে আত্মসাৎ করেন। আমরা দুর্নীতিবাজ প্রধান শিক্ষকের পদত্যাগ চাই।’

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে মান্দা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে বেলা ৩টার দিকে শিক্ষার্থীদের দাবির মুখে প্রধান শিক্ষক পদত্যাগ করেন।
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ বলেন, ‘বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক নিয়মিত কোচিং করছিলেন। আমি তাতে বাধা দেওয়ায় উল্টো তাঁরা শিক্ষার্থীদের উসকে দিয়ে এসব করিয়েছেন। আমাকে জোর করে পদত্যাগ করানো হয়েছে।’
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করি। এরপরও শিক্ষার্থীদের চাপের মুখে প্রধান শিক্ষক পদত্যাগ করেন। আমরা তাঁকে নিরাপদ স্থানে সরিয়ে নিই।’ মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাত্রী আজকের পত্রিকাকে বলেন, ‘শুনেছি, পরানপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক পদত্যাগ করেছেন। বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করছি।’

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে