
নওগাঁর বদলগাছীতে পাঁচটি পেট্রলবোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জনবসতিপূর্ণ এলাকায় এমন বিস্ফোরকদ্রব্য উদ্ধারকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে সময়মতো পদক্ষেপ নেওয়ায় সম্ভাব্য বড় ধরনের নাশকতা এড়ানো গেছে বলে জানিয়েছে পুলিশ।
আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোরে বদলগাছী উপজেলার ঝাড়ঘগিয়া গ্রামে একটি মুদিদোকান থেকে বোমাগুলো উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। দুপুর ১২টার দিকে সেগুলো নিষ্ক্রিয় করে বোম্ব ডিসপোজাল ইউনিট।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আক্কেলপুরে গুরুত্বপূর্ণ সড়কের পাশ থেকে সন্দেহজনক একটি সাদা বস্তা দোকানের পাশে পড়ে থাকতে দেখেন টহলরত র্যাব সদস্যরা। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালিয়ে কাচের বোতলে তৈরি পাঁচটি পেট্রলবোমা উদ্ধার করে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, এলাকায় স্কুল, বাজার ও বসতবাড়ি কাছাকাছি। যদি এগুলো বিস্ফোরিত হতো, বড় দুর্ঘটনা ঘটতে পারত।
সিরাজুল ইসলাম নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, এলাকায় আতঙ্ক বিরাজ করছে। আগামীকাল ভোট আজকে বোমা উদ্ধার। ভোটকেন্দ্রে যেতে ভয় কাজ করছে।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বাড়ানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। তবে জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত থাকবে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, বোমাগুলো সক্রিয় অবস্থায় ছিল। দ্রুত নিষ্ক্রিয় করায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। কারা ও কী উদ্দেশ্যে এসব পেট্রলবোমা সেখানে রেখেছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে