নওগাঁর আত্রাইয়ে ট্রাকচাপায় বায়েজিদ হোসেন (২৫) নামের এক সেনাসদস্য নিহত হয়েছেন। গতকাল সোমবার (২৪ নভেম্বর) রাতে মোটরসাইকেলযোগে শ্বশুরবাড়ি যাওয়ার পথে উপজেলার চৌরবাড়ী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বায়েজিদ হোসেন নাটোরের নলডাঙ্গা উপজেলার বিরকুটশা দুর্লভপুর গ্রামের মোতালেব হোসেনের ছেলে।
সেনাসদস্য বায়েজিদ হোসেনের স্বজন একরামুল হোসেন জানান, বায়েজিদ হোসেন ছুটিতে এসে গতকাল সন্ধ্যা পৌনে ৭টা নাগাদ মোটরসাইকেলযোগে শ্বশুরবাড়ি আত্রাই উপজেলার ভবানীপুর গ্রামে যাচ্ছিলেন। এ সময় উপজেলার চৌরবাড়ী বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতির মাছবাহী ট্রাক বায়েজিদকে চাপা দেয়। এ সময় তিনি ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে আত্রাই থানা-পুলিশ ট্রাকটি আটক করেছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করতে পারেনি।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান জানান, বর্তমানে ট্রাক আটক করে থানায় রাখা আছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে রাতেই একটি মামলা করা হয়েছে। ঘটনার পর থেকে চালক পলাতক। এখনো গ্রেপ্তার করা যায়নি। তবে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে