
নওগাঁর পোরশায় যাত্রীবাহী বাস উল্টে নূর বানু (৬০) নামের এক নারী নিহত হয়েছেন। এ সময় আরও তিন যাত্রী আহত হয়। আজ বুধবার সকালে উপজেলার পোরশা-নওগাঁ আঞ্চলিক সড়কের মাটিন্দর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নূর বানু উপজেলার আমদা গ্রামের জিল্লুর রহমানের স্ত্রী।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সকালে পোরশা থেকে যাত্রীবাহী একটি বাস নওগাঁ সদরের দিকে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে সড়কের পাশের খাদে পড়ে যায়। তাতে ঘটনাস্থলেই নূর বানু মারা যান। এ ঘটনায় আহত তিন যাত্রীকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ওসি আরও বলেন, তিন দিন ধরে এলাকার সড়ক ঘন কুয়াশায় ঢাকা। ধারণা করা হচ্ছে, কুয়াশার কারণেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা রোববার সারা রাত অভিযান চালিয়ে আজ ভোরে শাহজাদপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
৭ মিনিট আগে
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম বলেন, গাছগুলো বিদ্যালয় থেকেই রোপণ করা হয়েছিল এবং জমিটিও বিদ্যালয়ের দখলে ছিল। যদি তৈয়ব হোসেন মামলায় জমি পেয়ে থাকেন, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে জমি মেপে সীমানা নির্ধারণ করা উচিত ছিল।
১৩ মিনিট আগে
তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
২২ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে