খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘বিদেশে ফল রপ্তানির সুযোগ আছে। দেশের আম এখন বিদেশে যাচ্ছে। এতে আমাদের দেশের আমচাষিরা লাভবান হচ্ছেন। তবে এখন দেশীয় ফলের প্রচুর সরবরাহ আছে। বিদেশ থেকে ফল আমদানি করতে না হলে ডলার সাশ্রয় হবে।’
আজ মঙ্গলবার নওগাঁর সাপাহার উপজেলার গোডাউনপাড়া এলাকায় একটি আমবাগানে আনুষ্ঠানিকভাবে আম সংগ্রহ ও বিপণনের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
খাদ্যমন্ত্রী বলেন, ‘আম রপ্তানিতে বড় বাধা হচ্ছে বিদেশিরা। তারা জানতে চায় আমাদের দেশের আম নিরাপদ কি না। তখন আমরা সনদ দেখাতে পারি না।’ ভবিষ্যতে নিরাপদ খাদ্য অধিদপ্তরের সার্টিফিকেট নিয়ে আরও বেশি আম রপ্তানি করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মন্ত্রী বলেন, ‘কৃষক এ দেশের প্রাণ। আম কিংবা ধান যেটাই চাষ করুক, কৃষকের স্বার্থ রক্ষা করতে হবে। সরকারের লক্ষ্য কৃষকের পাশে থাকা। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ধানে আমন ও বোরোতে বাম্পার ফলন হয়েছে। আমেও বাম্পার ফলন হয়েছে। কৃষক ধানের ন্যায্যমূল্য পাচ্ছে। আশা করি আমেও ন্যায্যমূল্য পাবে।’
কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে চাই উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, ‘সবাই সস্তায় খেতে চায়। কৃষকের দুঃখ-কষ্ট কেউ বুঝতে চায় না। ফসল ফলাতে তাঁকে খরায় পুড়তে হয়, বৃষ্টিতে ভিজতে হয়।’
সাপাহারের সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শামসুল আলম শাহ চৌধুরী এবং কৃষি কর্মকর্তা শাপলা খাতুন।
এরপর তিনি জবই বিলে মাছ চত্বর ও উপজেলা পরিষদ এলাকায় জয় বাংলা চত্বর উদ্বোধন করেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে