
নওগাঁ জেলা ও দায়রা জজ আদালত থেকে গুরুত্বপূর্ণ একটি মামলার নথি চুরির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে হারিয়ে যাওয়া মামলার নথিও উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৩ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। এর আগে গত বৃহস্পতিবার (২১ মে) নওগাঁ যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত থেকে মামলার নথি হারিয়ে যাওয়ার ঘটনা ঘটে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর উপজেলার শৈলগাছী ইউনিয়নের সিংবাচা বাজার এলাকার আনোয়ার হোসেনের ছেলে এস এম আকাশ (২৬), সদর উপজেলার খয়রাবাদ এলাকার করিম সরদারের ছেলে ও জেলা যুগ্ম ও দায়রা জজ আদালত-২-এর পিয়ন পলাশ, তাঁর ভাই সাপাহার সাবজজ আদালতের পিয়ন আরিফ এবং রানীনগর উপজেলার তেবাড়িয়া গ্রামের আমজাদের ছেলে সবুজ (৪০)।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা ও দায়রা জজ আদালত কর্তৃপক্ষ জানায়, ৯০৪/২০২২ নম্বর মামলার নথি হারিয়ে গেছে। একই সঙ্গে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে আদালতের এক কর্মচারীর কাছে মামলার নথি ফেরত দেওয়ার কথা বলে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়।
ঘটনার পর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম গঠন করা হয়। তদন্তের অংশ হিসেবে প্রথমে রাজশাহীর বাগমারা এলাকায় অভিযান চালানো হয়। পরে মূল অভিযুক্তকে শনাক্ত করে সদর উপজেলার সিংবাচা বাজার এলাকা থেকে এস এম আকাশকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি খড়ের পালা থেকে মামলার নথি বের করে দেন। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার আরও জানান, এটি একটি গুরুত্বপূর্ণ মামলা এবং অল্প কিছুদিনের মধ্যেই মামলার রায় ঘোষণার কথা ছিল। নথি চুরির পেছনে কী উদ্দেশ্য ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে