
এবার নওগাঁর নিয়ামতপুরে ভোট গণনা ও ফলাফল ঘোষণার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর ও সিল দেওয়ার প্রমাণ মিলেছে আরেক প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে উপজেলার বামইন উচ্চবিদ্যালয় ও কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
এরপর প্রিসাইডিং কর্মকর্তা নিয়ম লঙ্ঘনের বিষয়টি অকপটে স্বীকার করলেও ব্যবস্থা নেওয়ার এখতিয়ার নেই বলে জানালেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মুর্শিদা খাতুন।
অভিযুক্ত ওই প্রিসাইডিং কর্মকর্তার নাম আব্দুল কাদের। তিনি সোনালী ব্যাংক পিএলসি নিয়ামতপুর শাখার সিনিয়র অফিসার (ক্যাশ) পদে কর্মরত রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোট গ্রহণ চলাকালেই নির্ধারিত ফলাফল শিটে প্রিসাইডিং কর্মকর্তা নিজের স্বাক্ষর ও পদবি-সংবলিত সিল দিয়ে রাখেন। নির্বাচনী বিধি অনুযায়ী, ভোট গ্রহণ শেষ হওয়ার পর পোলিং এজেন্টদের উপস্থিতিতে ভোট গণনা সম্পন্ন করে ফলাফল শিট পূরণ ও স্বাক্ষর করার কথা।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রিসাইডিং কর্মকর্তা আব্দুল কাদের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভোট গ্রহণ শেষে ফলাফল প্রস্তুত করতে সময় লাগে এবং কখনো সময় সংকট দেখা দিতে পারে। তাই কাজের সুবিধার্থে ও সময় সাশ্রয়ের চিন্তা থেকে আগেই স্বাক্ষর করে রেখেছি। তবে এটি নিয়মসম্মত ভাবে হয়নি, আইনের লঙ্ঘন করেছি।
এ বিষয়ে নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোছা. মুর্শিদা খাতুন বলেন, ‘ওই কর্মকর্তা এ বিষয়ে ভালো বলতে পারবেন। উনাকেই জিজ্ঞেস করেন।’
সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে ব্যবস্থা নিতে পারেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি রয়েছে। তাদের কাছে অভিযোগ করতে পারেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে এ বিষয়ে দেখার এখতিয়ার আমার নেই।’
এর আগে দুপুর ১২টার দিকে সদর উপজেলার কাটখইর উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট গণনা ও ফলাফল ঘোষণার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর ও সিল দেওয়ার অভিযোগে ওই কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা নাজিম উদ্দীনকে প্রত্যাহার (ক্লোজড) করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইবনুল আবেদীন।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে