
নওগাঁয় সেতু থেকে নিজের ১৬ মাস বয়সী শিশুকে নদীতে ছুড়ে ফেলে থানায় হাজির হয়েছেন এক নারী। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে পত্নীতলা উপজেলায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থল থেকে শিশুটিকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে।
পত্নীতলা থানা-পুলিশ সূত্র জানায়, আজ দুপুর সাড়ে ১২টার দিকে মুনতাহীন নামে এক নারী থানায় এসে জানান, তিনি তাঁর ১৬ মাস বয়সী কন্যাশিশুকে মাহমুদপুর সেতু থেকে আত্রাই নদের পানিতে ফেলে দিয়েছেন। তিনি পুলিশের কাছে নিজের গ্রেপ্তার দাবি করেন। এ কথা শোনার সঙ্গে সঙ্গে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এর মধ্যে খমির শেখ নামে স্থানীয় এক ব্যক্তি শিশুটিকে পানি থেকে উদ্ধার করে প্রাথমিক শুশ্রূষা দেন। পুলিশ তাঁর কাছ থেকে শিশুটিকে নিজেদের হেফাজতে নিয়ে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। বর্তমানে শিশুটি শঙ্কামুক্ত।
শিশুটির বাবা মেহেদী হাসান বলেন, তাঁর স্ত্রী কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। এ কারণে এমন ঘটনা ঘটেছে। স্ত্রীর চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে তিনি জানান।
পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, ওই নারীর পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন তাঁরা। তখন জানতে পারেন, ওই নারী সন্তানসহ বাড়ি থেকে বের হয়েছিলেন। পরে তিনিসহ পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন এবং হাসপাতালে নেন।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ঘটনাটি জানার পরে শিশুটিকে দেখতে হাসপাতালে গেছেন। শিশুটিকে নদী থেকে উদ্ধার করা ব্যক্তিকে পুলিশের পক্ষ থেকে আর্থিক পুরস্কার দেওয়া হয়েছে। শিশুটির নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি তার মায়ের মানসিক চিকিৎসা করাবেন ওই পরিবার পুলিশকে আশ্বস্ত করেছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে