
নওগাঁর বদলগাছিতে টাকার জন্য নিজের মাকে হত্যা করেছে ছেলে। ধানখেত লুকিয়ে রাখা সেই মরদেহ উদ্ধারও করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ওই নারীর নাম ছবি বেগম (৫০)। তিনি দেউলিয়া গ্রামের বাবলু দেওয়ানের স্ত্রী। মাকে হত্যার দায়ে নিহতর ছেলে সবুজ হোসেন ও ছেলের স্ত্রী রুকসানাকে গ্রেপ্তার করা হয়েছে।
মৃত ছবির স্বামী বাবলুের অভিযোগ, তাঁর স্ত্রীর কাছে ৫৬ হাজার টাকা ছিল। আর এই টাকার জন্যই তাকে হত্যা করেছে ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ছবি বেগমের কাছে গরু বিক্রির টাকা ছিল। ছবির ছেলে সবুজ নেশা করত, তাই টাকাগুলো চাইছিল। ছবি বেগম তাঁর ছেলেকে টাকাগুলো দেননি। প্রতিনিয়ত টাকার জন্য মা-বাবার সঙ্গে এ নিয়ে ঝগড়া ও মারামারি হতো। ছবি বেগম গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে বাড়ির পাশে মাঠে ঘাস কাটতে গিয়েছিলেন। বেলা সাড়ে ৩টায় দেওলিয়া গ্রামের কৃষক হাফেজ আলী জমির ধান দেখতে গেলে ধানখেতে ছবির লাশ দেখতে পান। পরে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে বদলগাছী থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধারের দুই ঘণ্টার মধ্যে হত্যার রহস্য উদ্ঘাটন করা হয়েছে। টাকার জন্য ছেলে সবুজ হোসেন ও তার স্ত্রী রুকসানা মিলে পরিকল্পিতভাবে ছবি বেগমকে শ্বাসরোধে হত্যা করে হাফেজ আলীর ধানখেতে লাশটি লুকিয়ে রেখেছিল বলে স্বীকার করেছে। ছবি বেগমের ছেলে সবুজ ও ছেলের স্ত্রী রুকসানাকে গ্রেপ্তার করা হয়েছে।

কথাপ্রকাশের সামনে একজন বই দেখছিলেন। বিক্রয় কর্মীকে তিনি হঠাৎ জিজ্ঞেস করলেন, ‘ঈদের পরে কয়দিন মেলা চলবে?’ এমন প্রশ্নে একটু অবাক হলেন স্টলের কর্মীরা। কারণ, মেলা শেষ হয়ে যাবে ঈদের আগেই, ১৫ মার্চ।
২ মিনিট আগে
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ওষুধ ও চিকিৎসাসামগ্রীর সংকট দীর্ঘদিনের। চলতি অর্থবছরে এই সংকট আরও প্রকট হয়েছে। প্রয়োজনের তুলনায় বরাদ্দ অপ্রতুল হওয়ায় নেই বহু জরুরি ওষুধ। গত অর্থবছরে ওষুধ ও কেমিক্যাল কেনায় প্রায় ৬০ কোটি টাকার চাহিদা দেওয়া হলেও বরাদ্দ মিলেছে মাত্র ৮ কোটি ২৩ লাখ ৯৪ হাজার টাকা।
১ ঘণ্টা আগে
নরসিংদীর রায়পুরায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের এক উপসহকারী প্রকৌশলী ও তাঁর সঙ্গে থাকা কর্মীদের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। পরে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় প্রকৌশলীসহ অন্তত তিনজন আহত হয়েছেন।
৩ ঘণ্টা আগে
খুলনা শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির (২২) দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন। আজ সোমবার রাত পৌনে ১০টার দিকে নগরীর টুটপাড়া দরবেশ মোল্লা গলির সামনে অ্যাড. আইয়ুব আলীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত সাব্বির টুটপাড়া মুজাহিদ সড়কের বাসিন্দা শাহ আলমের ছেলে।
৩ ঘণ্টা আগে