
নওগাঁর নিয়ামতপুরে শুক্রবার (১৬ মে) রাতের কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলার অধিকাংশ এলাকায় গাছ উপড়ে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ঝড়ের তিন দিন পার হলেও এখনো স্বাভাবিক হয়নি বিদ্যুৎ ও পানি সরবরাহ।
বিদ্যুৎ না থাকায় পানির জন্য হাহাকার দেখা দিয়েছে। মোটর অকেজো হয়ে যাওয়ায় এক গ্রাম থেকে আরেক গ্রামে গিয়ে সংগ্রহ করতে হচ্ছে পানি। কোথাও কোথাও ভ্যান কিংবা হেঁটে পানি আনতে দেখা গেছে স্থানীয়দের।
নন্দিগ্রাম এলাকার বাসিন্দা এক গৃহবধূ বলেন, ‘শনিবার থেকে পানি পাচ্ছি না। রান্নাবান্না দূরের কথা, গরু-বাছুরেরও পানির কষ্ট। গ্রামের কিছু যুবক ডেকোরেটর থেকে জেনারেটর ভাড়া করে এনে সমস্যার সাময়িক সমাধান করেছে।’
স্থানীয় যুবক সমিন্দ্র বলেন, ‘আমার মা-চাচিদের কষ্ট দেখে মনে হলো কিছু করা দরকার। কালীতলা বাজার থেকে জেনারেটর এনে গ্রামের পরিবারগুলোকে ৫০ টাকা চুক্তিতে পানি সরবরাহ করছি। খরচের জন্যই এই অর্থ নিচ্ছি।’
পতকৈইল মোড়ের চা-দোকানি রায়হান বলেন, ‘পানি ছাড়া দোকান চালানো দায়। খাবার তৈরি, প্লেট ধোয়া, এমনকি পথচারীদের পানি দিতেও হিমশিম খাচ্ছি।’
হাজিনগর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সুলতান আহমেদ হেলাল বলেন, ‘প্রায় প্রতিটি গ্রামে একই অবস্থা—পানি ও বিদ্যুৎ নেই। সংরক্ষিত পানি শেষ। আমি সরকারের কাছে অনুরোধ জানাই, প্রতিটি গ্রামে অন্তত একটি করে সোলার ডিপ টিউবওয়েল বসানো হোক।’

নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর নিয়ামতপুর শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার মেশবাহুল হক বলেন, ‘ঝড়ে আমাদের অনেক খুঁটি, তার ও মিটার নষ্ট হয়েছে। আমাদের টিম ও জয়পুরহাটের সহায়ক দল দিনরাত কাজ করছে। গতকাল মেইন লাইন চালু হয়েছে। আজ সন্ধ্যার মধ্যে অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু করা যাবে।’

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে