
নওগাঁর ধামইরহাটে ১০ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে একটি কওমি মাদ্রাসার আরবি শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার শিক্ষক হাফেজ মমিনুল হক (২৬)। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান।
গত মঙ্গলবার (১৯ মে) রাতে উপজেলার ইসবপুর ইউনিয়নের একটি কওমি হাফিজিয়া মাদ্রাসায় এই ঘটনা ঘটার পর আজ বিকেলে মাদ্রাসার সভাপতি বাদী হয়ে ধামইরহাট থানায় মামলা দায়ের করেন।
ভুক্তভোগী শিক্ষার্থীর মা বলেন, ‘ছেলেকে কোরআনে হাফেজ বানানোর জন্য মাদ্রাসায় ভর্তি করেছিলাম। পরে জানতে পারি শিক্ষক তার সঙ্গে খারাপ কাজ করেছেন। একজন শিক্ষক কীভাবে এমন কাজ করতে পারেন? আমি এর সুষ্ঠু বিচার চাই।’
মাদ্রাসার সভাপতি জানান, ভুক্তভোগী শিক্ষার্থী মাদ্রাসার বোর্ডিংয়ে থেকে পড়াশোনা করছিল। অভিযোগ রয়েছে, মঙ্গলবার রাতে শিক্ষক মমিনুল হক তাকে নিজের কক্ষে নিয়ে ধর্ষণ করেন। পরদিন বুধবার শিক্ষার্থী বিষয়টি সহপাঠীদের জানালে তারা পরিবারের কাছে অভিযোগ করে। পরে স্থানীয় লোকজন ও মাদ্রাসা কমিটির সদস্যদের সহযোগিতায় আজ সকালে অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশে খবর দেওয়া হয়।
ধামইরহাট থানার ওসি মিন্টু রহমান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিযুক্ত শিক্ষককে থানায় নিয়ে আসে। মামলা দায়েরের পর অভিযুক্ত ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে