
নওগাঁয় অপহরণ করে হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলায় আরও দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মেহেদী হাসান তালুকদার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় সব আসামিই আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মিশু (১৯) ও পিংকি (৩০)। এ মামলার আরও দুই আসামি, হুজাইফা ও সাজু আহমেদের বয়স ১৮ বছর না হওয়ায় তাদের ১০ বছর করে আটকাদেশ দিয়েছেন আদালত।
রায়ে বলা হয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ফাঁসিতে ঝুলিয়ে দণ্ড কার্যকর করতে হবে এবং ৫০ হাজার টাকা করে জরিমানা দিতে হবে। অন্যদিকে যাবজ্জীবনপ্রাপ্তদের এক লাখ টাকা করে জরিমানা এবং অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালে বদলগাছীর খাদাইল গ্রামের স্কুলছাত্র নাজমুলকে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ করে মুক্তিপণ দাবি করেন আসামিরা। নাজমুলের বাবার কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হলে সেটি না পেয়ে পরদিন তাঁকে হত্যা করা হয়। মরদেহ বস্তায় ভরে আক্কেলপুর রেলগেটের পাশে একটি ডোবায় ফেলে রাখা হয়। ঘটনার পর বদলগাছী থানায় মামলা করেন নাজমুলের বাবা। তদন্ত শেষে চার আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মামলায় ২০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।
এ ছাড়া, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার রায়ে যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলেন মোরশেদ (৩৫) ও রবিউল ইসলাম (৩৮)। একই মামলায় অভিযুক্ত সুলতানা পারভিনকে খালাস দিয়েছেন আদালত। মামলার বিবরণে বলা হয়, ২০১০ সালে মান্দার চকদেবীরাম গ্রামের এক তরুণীকে বিয়ের প্রলোভনে মোরশেদের বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন রবিউল। ধর্ষণের সময় ভিডিও ধারণ করে তা পরবর্তী সময় ছড়িয়ে দেন তিনি।
ওই ভিডিও প্রথম স্বামীর কাছে পৌঁছালে তিনি স্ত্রীকে তালাক দেন। পরে দ্বিতীয় বিয়ের পরও রবিউল ওই ভিডিও নতুন স্বামীর কাছেও পাঠান। এতে তিনিও স্ত্রীকে বাবার বাড়ি পাঠিয়ে দেন। পরে ভুক্তভোগী আদালতে অভিযোগ করলে তদন্তে ঘটনার সত্যতা মেলে। মামলায় ১২ জন সাক্ষ্য দেন। সব দিক বিবেচনায় আদালত মোরশেদ ও রবিউলকে যাবজ্জীবন কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেন।
দুই মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রেজাউল করিম বলেন, ‘আমরা ন্যায়বিচার পেয়েছি। আদালতের এই রায় ভুক্তভোগীদের পরিবার ও সমাজে ন্যায় প্রতিষ্ঠায় সাহস জোগাবে।’

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৩ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৭ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে