
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘শিক্ষার্থীদের সততা ও নিষ্ঠায় বড় হতে হবে। সোনার মানুষ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। শিক্ষার্থীদের হাত ধরেই স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে।’
আজ বৃহস্পতিবার নওগাঁর সাপাহার উপজেলার চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রি কলেজ চত্বরে নবীনবরণ ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তির ভালো দিকগুলো গ্রহণ করে আধুনিক ও প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের প্রতিষ্ঠিত করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘মোবাইল ব্যবহারের ভালো ও মন্দ দিক আছে। শিক্ষার্থীদের ভালো দিক গ্রহণ করতে হবে।’
মন্ত্রী আরও বলেন, ‘ভাষা আন্দোলন, সাতই মার্চের ভাষণ ও মুক্তিযুদ্ধ এক সুতায় গাঁথা। বঙ্গবন্ধুর ডাকে এসব আন্দোলনে জেগে উঠেছিল বাঙালি। সেই ধারাবাহিকতায় কাজ করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
খাদ্যমন্ত্রী বলেন, ‘বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া বর্তমান সরকারের একটি বড় সাফল্য। সরকারের বিভিন্ন উন্নয়নমুখী পদক্ষেপের কারণেই শিক্ষার হার বাড়ছে।’
মন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশের জন্ম কীভাবে হলো তার প্রকৃত ইতিহাস শিক্ষার্থীদের জানতে হবে। আমাদের শিকড়ের কথা মনে রাখতে হবে। বিশ্বে ভাষার জন্য জীবন দিয়েছে একমাত্র বাঙালি জাতি।’
চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা কলেজের পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ইসমত ইনামূল হকের সভাপতিত্বে বক্তব্য দেন সাপাহার ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহীদুর রহমান, সাপাহার উপজেলা চেয়ারম্যান শাহজাহান আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয় দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা। এ ছাড়া পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
এর আগে খাদ্যমন্ত্রী ২ কোটি ৬৮ হাজার টাকা ব্যয়ে ৪ তলাবিশিষ্ট চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রি কলেজের একাডেমিক ভবনের উদ্বোধন করেন মন্ত্রী।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে