
ময়মনসিংহের নান্দাইল উপজেলার স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী শফিকুল ইসলামকে বদলি করা হয়েছে। গতকাল রোববার তাঁকে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় বদলি করা হয়েছে। আজ সোমবার বিষয়টি জানাজানি হয়। এর আগে গত ১৭ নভেম্বর নিজ অফিসের চেয়ারে বসে শফিকুলের ঘুষ নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
জানা গেছে, শফিকুল ইসলাম প্রায় পাঁচ বছর ধরে নান্দাইল উপজেলা উপসহকারী প্রকৌশলী হিসেবে কাজ করেছেন। ঠিকাদারদের বাড়তি সুবিধা দিয়ে তিনি টাকা নিতেন বলে অভিযোগ উঠেছে। এই অবস্থায় গত ১৭ নভেম্বর ফেসবুকে তাঁর ঘুষ নেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়। পরে ১৮ নভেম্বর সকালে বেশ কিছু ঠিকাদারকে নিয়ে উপজেলা এলজিইডি অফিসে সংবাদ সম্মেলন করে ঘুষ নেওয়ার বিষয়টি অস্বীকার করেন তিনি। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে কর্তৃপক্ষ তদন্ত করে শফিকুল ইসলামকে নান্দাইল থেকে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় বদলির ব্যবস্থা করে।
এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে বদলি হওয়া উপসহকারী প্রকৌশলী শফিকুল ইসলামকে তাঁর অফিসে গিয়ে পাওয়া যায়নি। পরে মোবাইল ফোনে আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘কী কারণে বদলি করা হয়েছে, তা আমি জানি না। অফিসে আসিয়েন, তারপর কথা বলব।’ ঘুষের কারণে বদলি হয়েছেন কি না, জানতে চাইলে ফোন কেটে দেন শফিকুল ইসলাম।
বদলির সত্যতা নিশ্চিত করে নান্দাইল উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আব্দুল মালেক বিশ্বাস বলেন, ‘গতকাল রোববার হেড অফিস থেকে শফিকুলকে বদলি করা হয়েছে, তবে কী কারণে বদলি করা হয়েছে, সেটি তো বলতে পারব না, সেটা প্রশাসনিক বিষয়।’

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৬ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে