ময়মনসিংহের গৌরীপুর

মাত্র কয়েক বছর আগেও বিদ্যালয়টি ছিল জরাজীর্ণ ও একটি সাধারণ টিনশেডের ছাউনি ঘর। এখন এটি দেশের একটি দৃষ্টিনন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়েছে। শুধু তা-ই নয়, অজপাড়াগাঁয়ের এই বিদ্যালয়ে এখন রয়েছে আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ, দেয়ালে দেয়ালে দেশের মানচিত্র, শহীদ মিনার, স্মৃতিসৌধ, জাতীয় ফুল শাপলা, দোয়েল পাখিসহ নানা চিত্রকর্ম। মাঠে শিশুদের জন্য রয়েছে খেলাধুলার নানা সরঞ্জাম। বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিকক্ষ টাইলস করা। সম্পূর্ণ বিদ্যালয়টি সিসিটিভি ক্যামেরার আওতাধীন। ছাদে রয়েছে বিভিন্ন ফুল ও ফলের বাগান। রয়েছে একটি সমৃদ্ধ ও সুসজ্জিত পাঠাগার। ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্ত্যপুর ইউনিয়নের ২৪ নম্বর ডেকুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় এটি। গ্রামের শিশুরা এখন আর শহরের স্কুলে দৌড়ায় না। তারা এখন এই স্কুলেই পড়তেই বেশি আনন্দ পায়।

বিদ্যালয়ের এই রূপান্তরের গল্পের পেছনে প্রধান শিক্ষক মোহাম্মদ অলি উল্লাহর অনন্য ভূমিকা রয়েছে। ২০১৮ সালে এই বিদ্যালয়ে যোগদানের পর প্রধান শিক্ষক মোহাম্মদ অলি উল্লাহ দেখতে পান, গ্রামের তুলনামূলক সচ্ছল ও শিক্ষিত পরিবারের ছেলেমেয়েরা ১৫ কিলোমিটার দূরে পৌর শহরের বিভিন্ন স্কুলে পড়তে যায়। দরিদ্র পরিবারের যারা স্কুলে ভর্তি হয়, তারা নিয়মিত স্কুলে আসে না। তিনি কয়েকজন অভিভাবকের সঙ্গে কথা বলে জানতে পারলেন, এই বিদ্যালয়ের পুরোনো ও জরাজীর্ণ ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ। বর্ষায় পুরো স্কুলেই পানি পড়ে, শিক্ষার্থীদের বসার বেঞ্চগুলো ভাঙা, ঠিকমতো ক্লাস হয় না, যে কারণে তাঁরা তাঁদের সন্তানদের শহরের স্কুলে পড়াতে আগ্রহী। এসব কথা শুনে প্রধান শিক্ষক অলি উল্লাহ প্রথমেই সিদ্ধান্ত নেন, যেভাবেই হোক একটি নতুন ভবন লাগবে, তাঁর আগে পুরোনো টিনশেড ভবনটি মেরামত করতে হবে। তৎকালীন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে পরামর্শ করে তিনি কাজ শুরু করে দিলেন। কিছুদিনের মধ্যে নতুন ভবন নির্মাণের বরাদ্দও পেয়ে গেলেন প্রধান শিক্ষক।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে