
শেরপুরের নালিতাবাড়ী পৌরসভার জামায়াত নেতা মো. আবদুল্লাহ আমার বাংলাদেশ (এবি) পার্টিতে যোগ দিয়েছেন। গতকাল সোমবার রাতে তিনি সদস্য ফরম পূরণ করে এবি পার্টির জামালপুর কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির সদস্য সানোয়ার হোসেনের কাছে জমা দেন। সেখানে কেন্দ্রীয় কমিটির সঙ্গে কথা বলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাঁকে শেরপুর-২ আসনের প্রার্থী ঘোষণা করা হয়।
আমার বাংলাদেশ (এবি) পার্টির শেরপুর জেলার সদস্যসচিব মুকসিতুর রহমানের ফেসবুক আইডির একটি পোস্টে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
এদিকে সোমবার রাতে জামায়াতে ইসলামী থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে। নালিতাবাড়ী উপজেলা জামায়াতের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নালিতাবাড়ী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি মাওলানা মো. আবদুল্লাহকে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়েছে। সোমবার রাতে জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে পৌর জামায়াতের সেক্রেটারি আবদুল মোমেন আজকের পত্রিকাকে বলেন, দল থেকে অন্য দলে যোগ দেওয়ায় জরুরি সভা করে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মাওলানা মো. আবদুল্লাহকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কারের বিষয়ে মো. আবদুল্লাহ বলেন, ‘আমি এবি পার্টিতে যোগদান করেছি। দল আমাকে শেরপুর-২ আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। যেহেতু আমি এবি পার্টির একজন প্রার্থী; সে ক্ষেত্রে জামায়াতে ইসলাম থেকে বহিষ্কার করতেই পারে। বিষয়টি শুনেছি।’
জামায়াতের বিরুদ্ধে অভিযোগ করে মো. আবদুল্লাহ আরও বলেন, ‘জামায়াতে ইসলামীতে আমি বৈষম্যের শিকার হয়েছি। এ জন্য দল থেকে অব্যাহতির জন্য আবেদন করেছিলাম। যখন এবি পার্টিতে যোগদান করেছি, তখন শুনতে পেলাম জামায়াত থেকে আমাকে বহিষ্কার করা হয়েছে। তবে এখনো লিখিত কিছু পাইনি।’

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৩ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৭ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে