ময়মনসিংহের মুক্তাগাছায় মেলায় সিয়াম (১৫) নামের এক স্কুলছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে গতকাল সন্ধ্যায় উপজেলার পদুরবাড়ি হাইস্কুল মাঠে এই ঘটনা ঘটে।
নিহত সিয়াম একই উপজেলার শিবপুর গ্রামের আব্দুস সালামের ছেলে। সে স্থানীয় মানকোন উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, মুক্তাগাছার পদুরবাড়ি হাইস্কুল মাঠে কয়েক দিন ধরে বৈশাখী মেলা চলছিল। সন্ধ্যা ৭টার দিকে বন্ধুদের সঙ্গে মেলায় যায় সিয়াম। এ সময় দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একটি পক্ষ সিয়ামকে এলোপাতাড়ি মারধরের একপর্যায়ে মাথায় বাঁশ ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। এতে গুরুতর আহত অবস্থায় সিয়াম মাটিতে লুটিয়ে পড়ে।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার ভোরে ঢাকায় নেওয়ার পথে সিয়াম মারা যায়।
এ বিষয়ে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে। নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন। হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে