
শখের বশে ষাঁড়, গরুর খামার গড়ে তুলেছিলেন মাহমুদুল হাসান সুজন। ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাকচর গ্রামের বাসিন্দা তিনি। এই খামার এখন তাঁকে এনে দিয়েছে পরিচিতি, আত্মবিশ্বাস ও অর্থনৈতিক সচ্ছলতা। সুজন তাঁর খামারের নাম দিয়েছেন নীরা অ্যান্ড রায় ক্যাটল ফার্ম। এবারের কোরবানির ঈদ সামনে রেখে সুজনের খামারের ৬০০ কেজির ষাঁড় ‘রাজা’ আকর্ষণ তৈরি করেছে। এর দাম হাঁকা হচ্ছে চার লাখ টাকা।
এবারের ঈদ সামনে রেখে সুজন তাঁর খামারে একটি সেটে বিশালদেহী লাল, সাদা ও কালো রঙের বিশালদেহী ১১টি বলদ গরু রেখেছেন। পাশের সেটেই রয়েছে বিভিন্ন রং ও আকারের আরও ২১টি ষাঁড়। এগুলোর মধ্যে বিশালদেহী কালচে রঙের ৬০০ কেজির একটি ষাঁড়ের নাম ‘রাজা’।
মাহমুদুল হাসান সুজন আজকের পত্রিকাকে বলেন, ‘খামারের গরুগুলোকে আমি প্রাকৃতিক উপায়ে মোটাতাজা করি। খামারে উৎপাদিত কাঁচা ঘাস, ভুট্টা, ভুসি, ছোলা ও অ্যাংকরের ছোলা খাওয়াই। কোনো ধরনের কেমিক্যাল ব্যবহার করি না।’
প্রতিদিন দূরদূরান্ত থেকে অনেকে আসছেন ‘রাজা’ ও একটি ‘বৃহদাকার বলদ’ গরু দেখতে। কেউ কৌতূহলী দর্শক হয়ে আসেন, কেউবা সম্ভাব্য ক্রেতা হিসেবে আসছেন। ‘রাজা’ নামের কারণ জানতে চাইলে সুজন বলেন, ‘ষাঁড়টি খুব চঞ্চল ও রাগী। সব কটি ষাঁড় তার চঞ্চলতা ও ক্ষিপ্রতা দেখে ভয়ে তটস্থ থাকে। তাই তার নাম রেখেছি ‘‘রাজা’’। তার রাজত্বেই বাকি ষাঁড়গুলো আছে।’
পশুচিকিৎসক রোকনুজ্জামান বলেন, ‘এই খামারের গরুগুলো আমি নিয়মিত চিকিৎসাসেবা দিয়ে আসছি। জানামতে, এই খামারের গরুগুলোকে সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাইয়ে লালন-পালন করা হচ্ছে। এখানে কৃত্রিম কোনো খাবার বা ইনজেকশন ব্যবহার করা হয়নি। খামারের সব পশুই সুস্থ ও স্বাভাবিক আছে।’

রাজবাড়ী জেলার কালুখালীতে হাত-পা বাঁধা অবস্থায় আসাদুল ইসলাম (২৫) নামের এক যুবকের দগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া মাদ্রাসার পাশের একটি পাটক্ষেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
৪ মিনিট আগে
রংপুরের মিঠাপুকুরে সোমবার থেকে হাঁড়িভাঙা আমের বাজারজাত শুরু হয়েছে। এ উপলক্ষে পদাগঞ্জ স্কুল ও কলেজ মাঠে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, রংপুর ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পাওয়ায় হাঁড়িভাঙা আমের পরিচিতি ও কদর বেড়েছে।
৩২ মিনিট আগে
জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, জাল নথি ব্যবহার ও অভিবাসী চোরাচালানের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল রোববার বিকেলে রাজধানীর উত্তর বাড্ডার রূপায়ণ মিলেনিয়াম স্কয়ারে অবস্থিত...
১ ঘণ্টা আগে
যশোরের মনিরামপুর বাজারে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বনফুল, আজমির বেকারি ও রাফি সিয়াম ফুড কর্নারকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা, মেয়াদোত্তীর্ণ খাদ্য সংরক্ষণ এবং আমদানিকারকের স্টিকার অবৈধ ব্যবহারের অভিযোগে এ জরিমানা করা হয়।
১ ঘণ্টা আগে