ময়মনসিংহ জেলার প্রায় ২ হাজার ৫০০টি স্থানে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭ টা ৩০ মিনিটে নগরীর কাঁচিঝুলির আঞ্জুমান ঈদগাহ মাঠে। একই স্থানে দ্বিতীয় জামাত হবে সকাল ৮ টা ৩০ মিনিটে। প্রথম জামাতের ইমামতি করবেন হাফেজ মুফতি আবদুল্লাহ আল মামুন এবং দ্বিতীয় জামাতে ইমামতি করবেন হাফেজ মাওলানা আতিকুর রহমান।
আজ শনিবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন ইসলামিক ফাউন্ডেশনের ময়মনসিংহ কার্যালয়ের পরিচালক (চলতি দায়িত্ব) মো. আবদুর রাজজাক। এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
এই কর্মকর্তা আরও জানান, নগরের চকবাজারের ঐতিহ্যবাহী বড় মসজিদে সকাল ৮টা ৩০ মিনিটে ঈদ জামাতে ইমামতি করবেন মাওলানা মো. আবদুল হক। আকুয়া বাইপাস এলাকায় মাদানীনূর মার্কাজ মসজিদ মাঠে সকাল ৭টায়, বলাশপুর ঈদগাহ মাঠে সকাল ৮টা ৩০ মিনিটে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের মাঠে সকাল ৮ টা ৩০ মিনিটে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
এগুলোসহ সদরের ১৬টি স্থানে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এর বাইরে ছোটছোট অনেকগুলো জামাত অনুষ্ঠিত হবে।
পবিত্র ঈদুল আজহার নামাজকে ঘিরে কোনো শঙ্কা নেই জানিয়ে জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মেদ ভূঞা বলেন, যেসব বড় বড় স্থানে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে, সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

নাজমুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। রাজধানী উত্তরার উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন নাজমুল।
১ ঘণ্টা আগে
আজ সোমবার (২ মার্চ) সকালে গলায় প্যান্টের বেল্ট প্যাঁচানো অবস্থায় স্থানীয়রা ধানখেতে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড।
১ ঘণ্টা আগে
শনির আখড়ার জাপানি বাজার এলাকায় তাঁর মানিব্যাগের কারখানায় শাহ আলম কাজ করত। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জাপানি বাজারের সামনের সড়ক পার হচ্ছিল সে।
১ ঘণ্টা আগে
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে