
ময়মনসিংহের ভালুকায় পুষ্টিগুণে সমৃদ্ধ বিদেশি ফল রামবুটান বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে। স্থানীয় উদ্যোক্তা প্রতিষ্ঠান তাইফ এগ্রোর দুজন উদ্যোক্তা শেখ মামুন ও আশরাফ উদ্দিন পাঁচ বছর আগে ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের গোয়ারী গ্রামে ৬ একর জমি লিজ নিয়ে রামবুটানের চাষ শুরু করেন।
২০২০ সালে তাঁরা থাইল্যান্ড থেকে আমদানি করেন রামবুটানের ৪০০ চারা। শুরুতে অতিরিক্ত রাসায়নিক ব্যবহারের কারণে কিছু চারা মারা গেলেও বর্তমানে বাগানে ২১২টি গাছ রয়েছে। ২০২৩ সালে এই বাগানে প্রথম ফলন আসে। এ বছর সব গাছেই ফল ধরেছে এবং ফলনও হয়েছে বাম্পার। উদ্যোক্তাদের আশা, প্রতিটি গাছে ৮০ থেকে ১২০ কেজি পর্যন্ত ফল মিলবে।
তাঁরা জানান, এই মৌসুমে বাগান থেকে ১০ মেট্রিক টনের বেশি রামবুটান উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে, যার বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা। বর্তমানে প্রতি কেজি রামবুটান ১ হাজার ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
তাইফ এগ্রোর উদ্যোক্তা শেখ মামুন বলেন, ‘শুরুতে আম, পেয়ারা, লিচুসহ প্রচলিত ফলের চাষ করলেও বাজারে কাঙ্ক্ষিত দাম মেলেনি। তাই ভিন্ন কিছু করার চিন্তা থেকে রামবুটান চাষে নামি। রোপণের দেড় বছরের মাথায় ফল ধরা শুরু হয়।’
অন্য উদ্যোক্তা আশরাফ উদ্দিন শুভ বলেন, ‘শুরুতে গাছে মড়ক দেখা দিয়েছিল। পরে কৃষি বিভাগের পরামর্শে রাসায়নিক বাদ দিয়ে ভার্মি কম্পোস্ট ব্যবহারের ফলন বেড়েছে দ্বিগুণ। এবার সব গাছে ফল এসেছে।’
এই রামবুটান ফল কাঁচা অবস্থায় সবুজ রঙের হলেও পাকার পর তা উজ্জ্বল লাল হয়ে ওঠে। রসালো ও সুস্বাদু এই ফল দেখতে প্রতিদিন দূরদূরান্ত থেকে মানুষ ভিড় করছেন বাগানে। অনেকে রামবুটান চাষ শেখার আগ্রহও প্রকাশ করছেন।
ভালুকা উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত জামান বলেন, ‘রামবুটান খেতে খুবই সুস্বাদু এবং এতে প্রচুর ভিটামিন সি ও অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে। এটি বিদেশি ফল হলেও আমাদের দেশে সফলভাবে উৎপাদন সম্ভব, তার প্রমাণ ভালুকার এই বাগান। আমরা আগ্রহী কৃষকদের পরামর্শ ও সহযোগিতা দিয়ে পাশে থাকব।’

নাজমুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। রাজধানী উত্তরার উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন নাজমুল।
১ ঘণ্টা আগে
আজ সোমবার (২ মার্চ) সকালে গলায় প্যান্টের বেল্ট প্যাঁচানো অবস্থায় স্থানীয়রা ধানখেতে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড।
১ ঘণ্টা আগে
শনির আখড়ার জাপানি বাজার এলাকায় তাঁর মানিব্যাগের কারখানায় শাহ আলম কাজ করত। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জাপানি বাজারের সামনের সড়ক পার হচ্ছিল সে।
১ ঘণ্টা আগে
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে