
জামালপুরের মেলান্দহ উপজেলায় চোর অভিযোগে গণপিটুনিতে রিপন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার ঝাউগড়া ইউনিয়নের রেহায় পলাশতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিপন ওই গ্রামের মোজাম্মেল মিস্ত্রির ছেলে।
স্থানীয়দের অভিযোগ, রিপন দীর্ঘদিন ধরে এলাকায় চুরি করে আসছিলেন।
অন্যদিকে, নিহতের পরিবারের দাবি, রিপন নির্দোষ। তার ৬৫ বছর বয়সী বৃদ্ধ মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমারে কে মা বলে ডাকব, কে জর্দা কিনে দিব। আমার ছেলেডারে মাইরা ফাইলাইছে। আমার ছেলে গাড়ি চাইলাইত চট্টগ্রামে। আজ সকালে ওর চট্টগ্রাম থেকে রংপুরে টিপ নিয়ে যাবার কথা।’
রিপনের বড় ভাই রফিকুল ইসলাম বলেন, ‘রিপনের বিরুদ্ধে এলাকায় আগে নানা কথা শুনতাম। এলাকার মানুষ চাপ দেওয়ার পর আমরা তাকে বাড়ি থেকে বের করে দিই। দুই বছর আগে চট্টগ্রামে চলে যায়। সেখানে গাড়ি চালিয়ে মাঝেমধ্যে বাড়িতে আসত। গত বৃহস্পতিবার বৃদ্ধ মাকে দেখতে বাড়িতে আসে। আজকে চট্টগ্রাম থেকে গাড়ি নিয়ে রংপুরে যাবার কথা ছিল। রাতে বাজার থেকে বড় ভাই নিয়ে আসছে। বাড়ির সামনে এসে নূর ইসলামের বাড়িতে যাবার কথা বলে ওই দিকে যায়। নুর ইসলামের কাছে কিছু টাকা পাবে। আমি দোকান বন্ধ করে আসার সময় দেখলাম নুর ইসলামের সাথে কথা বলছে। তারপরে ওখান থেকে ডেকে নিয়ে গাছের সাথে বেঁধে মারল। আমরা আর কিছু জানি না। সকালে শুনলাম ওরে মাইরা ফাইলাছে।’
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) স্নেহশীষ রায় বলেন, ভোর ৪টা থেকে ৬টার মধ্যে রেহায় পলাশতলা গ্রামে বোরহান উদ্দিনের বাড়িতে চিহ্নিত চোর রিপন মিয়া চুরি করতে গেলে এলাকাবাসী তাকে গণপিটুনি দেয়। এতে তার মৃত্যু হয়। পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে