জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) নির্মাণাধীন ১০তলা ভবন থেকে পড়ে মো. ইব্রাহিম (৫৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। আজ শনিবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। ইব্রাহিম রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার রেলবাজার এলাকার বাসিন্দা। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান।
জানা গেছে, আজ শনিবার দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের জন্য নির্মাণাধীন ১০তলা ভবনে কাজ করার সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে গিয়ে গুরুতর আহত হন মো. ইব্রাহিম। গুরুতর আহত অবস্থায় ইব্রাহিমকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নির্মাণাধীন ভবনটির শ্রমিকদের অভিযোগ, শ্রমিকদের জন্য যথাযথ নিরাপত্তা সরঞ্জাম না থাকার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। শ্রমিকেরা কয়েক দফায় নিরাপত্তা সরঞ্জাম সরবরাহের দাবি জানিয়ে আসলেও সে বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি ভবনটির ঠিকাদারি প্রতিষ্ঠান এনকেটি-এনএইচই (জেবি)।
এ বিষয়ে সংশ্লিষ্ট ভবনটির ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজারের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলে মোবাইল ফোন রিসিভ করেননি।
তবে বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. জোবায়ের হোসেন বলেন, ‘মৃত্যুর খবরটি শুনে আমি মর্মাহত। বিভিন্ন প্রকল্পে কাজ করতে কিছুদিন পরপরই নতুন কোম্পানি আসে। পাশাপাশি মালিকানাও পরিবর্তন হয়। দুর্ঘটনায় মৃত্যুবরণকারী শ্রমিক এমকেটি এনএইচই কোম্পানিতে কাজ করত।’

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
৪ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১৫ মিনিট আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে