
ময়মনসিংহের ত্রিশালে সুসেন চন্দ্র সরকার (৬২) নামের এক চাল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা মামলায় এক বছর পর এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যার পর মরদেহের পাশে পড়ে থাকা মানিব্যাগের সূত্র ধরে আসামি তাবারক হোসেন আকন্দ কামালকে (৫৭) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত দেড়টায় ময়মনসিংহ জেলা পুলিশের কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এর আগে একই রাত ১১টার দিকে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বটতলা এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তাবারক হোসেন আকন্দ কামাল জেলার ত্রিশাল উপজেলার আমিরাবাড়ি এলাকার মৃত আব্দুর রশিদ আকন্দের ছেলে।
পুলিশ জানায়, গত বছরের ৯ ফেব্রুয়ারি রাতে দুর্বৃত্তরা জেলার ত্রিশাল উপজেলার সাউথ কান্দা এলাকায় ভাই ভাই এন্টারপ্রাইজ নামের ব্যবসাপ্রতিষ্ঠানে প্রবেশ করে সুসেন চন্দ্র সরকারকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। ঘটনার পরদিন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ত্রিশাল থানায় হত্যা মামলা করা হয়।
নিহত সুসেন চন্দ্র সরকার উপজেলার সাউথকান্দা গ্রামের বাসিন্দা। তিনি বগার বাজার চৌরাস্তায় ‘মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজের’ মালিক ছিলেন।
ঘটনার পর ক্রাইমসিন মরদেহের পাশ থেকে একটি মানিব্যাগ জব্দ করে। ওই মানিব্যাগে থাকা জন্মনিবন্ধন কার্ডের সূত্র ধরে জেলা গোয়েন্দা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামি শনাক্ত করে। পরে অভিযান চালিয়ে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বটতলা এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘প্রাথমিক তদন্তে গ্রেপ্তার তাবারক হোসেন আকন্দ কামাল হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত বলে জানা গেছে। ঘটনার সময় অন্য আসামিদের সঙ্গে তিনি পরিকল্পিতভাবে ব্যবসাপ্রতিষ্ঠানে প্রবেশ করে ভিকটিমকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন। অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতুর ওপর দিয়ে ৪২ হাজার ৩৭৪টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৮ হাজার ৩৬টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৬০ লাখ ২৪ হাজার ৪৫০ টাকা। অপর দিকে ঢাকাগামী ২৪ হাজার ৩৩৮টি যানবাহন পারাপার হয়েছে।
৩৩ মিনিট আগে
স্থানীয় সূত্রে জানা যায়, খালেক সরদারের তিন ছেলে খলিল সরদার, সহিদ সরদার ও আলাউদ্দিন সরদার। জীবিত অবস্থায় খালেক সরদার একটি গ্রামীণ টাওয়ার নির্মাণের জন্য জমি দেন। ওই টাওয়ারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রতিবছর এককালীন টাকা দেয়।
৪১ মিনিট আগে
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ জানায়, পঞ্চগড় থেকে বেশ কিছু যাত্রী নিয়ে হেরিটেজ স্লিপার নামের একটি যাত্রীবাহী বাস ঢাকায় যাচ্ছিল। পথে চন্ডিপুর এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই বাসের চালকের সহকারী ও এক যাত্রীর মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার আটপাড়া উপজেলার লুনেশ্বর ইউনিয়নের খিলাপাড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বালু জব্দ ও পাঁচজনকে আটক করেছে প্রশাসন। শনিবার সকালে এই অভিযানে ৪ হাজার ৫০০ ঘনফুট ভিটি বালুসহ একটি বাল্কহেড জব্দ করা হয়।
১ ঘণ্টা আগে