
ময়মনসিংহে দুই ছাত্রীকে লুঙ্গি তুলে গোপনাঙ্গ দেখানোর ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর মাহমুদুল হাসান (৪৫) নামের এক বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার (২৯ এপ্রিল) বিকেলে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।
অভিযুক্ত মাহমুদুল হাসান সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার আজুগড়া দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা।
এর আগে এ দিন সকালে তথ্য ও প্রযুক্তির সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিরাজগঞ্জ থেকে অভিযুক্ত মাহমুদুল হাসানকে গ্রেপ্তার করেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।
সম্প্রতি নগরীর নতুন বাজার এলাকার আফরোজ খান মডেল স্কুলের পেছনের নির্জন গলিতে নারী শিক্ষার্থীদের সামনে এ ঘটনা ঘটে।
ভিডিওতে দেখা যায়, নির্জন গলি দিয়ে দুই ছাত্রী হেঁটে হেঁটে আসছে। এ সময় এক যুবক এগিয়ে দুই ছাত্রীর সামনে দাঁড়িয়ে লুঙ্গি তুলে গোপনাঙ্গ দেখান। পরে ওই দুই শিক্ষার্থী পাশ কেটে চলে আসে। ওই যুবকও তাদের পেছনে পেছনে আসেন।
পুলিশ জানায়, সম্প্রতি নগরীর নতুন বাজার এলাকার আফরোজ খান মডেল স্কুলের পেছনের গলিতে নারী শিক্ষার্থীদের সামনে মাহমুদুল হাসান কর্তৃক সংঘটিত বিকৃত যৌনাচারের অঙ্গভঙ্গির একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে নগরবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপর ঘটনাটি নিয়ে জেলা গোয়েন্দা পুলিশ তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তির পরিচয় ও অবস্থান শনাক্ত করে সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে