
পিকআপ ভ্যানে করে পাচার করা হচ্ছিল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ। পথে পুলিশ তল্লাশি (চেকপোস্টে) চালিয়ে ওই পিকআপ থেকে ১৪৫ বোতল ভারতীয় মদ জব্দ করে। এ সময় পিকআপ ভ্যানের চালকসহ আরও দুই মাদক কারবারিকে আটক করা হয়। গতকাল বৃহস্পতিবার রাতে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার পঞ্চনন্দপুর ব্রিজের পূর্ব পাশের সড়ক থেকে এসব মাদক জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন পিকআপ ভ্যানের চালক সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর এলাকার মো. বেলাল (৩৩), ধোবাউড়া উপজেলার চারুয়াপাড়া এলাকার নুরুল আমিনের ছেলে জয়পল (১৬) ও গাজীপুরের জয়দেবপুরের উত্তর বিলাসপুর এলাকার আবু সাঈদের ছেলে মো. তৈয়ব আলী (১৯)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে উপজেলার পঞ্চনন্দপুর ব্রিজের পূর্ব পাশের সড়কে তল্লাশি চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় ওই সড়কে আসা যানবাহন পুলিশের সদস্যরা তল্লাশি করতে থাকেন। একপর্যায়ে একটি পিকআপ ভ্যান দেখে সন্দেহ হয় পুলিশের।
পরে তল্লাশি চালিয়ে ওই পিকআপ থেকে ১৪৫ বোতল ভারতীয় বিভিন্ন ব্যান্ডের মদ উদ্ধার করে জব্দ করা হয়। এ সময় চালকসহ আরও দুই মাদক কারবারিকে আটক করা হয়। সেই সঙ্গে মাদক পরিবহন করা পিকআপ ভ্যান জব্দ করা হয়।
ধোবাউড়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার জানান, মাদকসহ তিনজনকে আটক করা হয়। জব্দ করা মাদকের দাম প্রায় ৬ লাখ টাকা। জানতে চাইলে হালুয়াঘাট ধোবাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার বলেন, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। রাতে তিনজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে যথাযথ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে