
ময়মনসিংহে কলেজছাত্র ইব্রাহিম খলিল হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিশেষ জেলা দায়রা জজ আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। আজ সোমবার বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ বায় দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন ময়মনসিংহ নগরীর পাটগুদাম কাশবন এলাকার নিশাদ, খোরশেদ, তুষার, সবুজ ও প্যারিস ডায়মন্ড।
আদালত পরিদর্শক মেস্তাছিনুর রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২০১৮ সালে ১৮ জানুয়ারি রাতে শহরের পাটগুদাম এলাকায় ছিনতাইকারীরা ইব্রাহিম খলিলের সবকিছু ছিনিয়ে নিতে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায়।
পরদিন নিহতের বোনজামাই সারোয়ার হোসেন কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা করেন।
দীর্ঘ সাত বছর বিচার চলার পর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার দায়ে নিশাদ, খোরশেদ, তুষার, সবুজ ও প্যারিস ডায়মন্ডকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেন আদালত।
অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে খোরশেদ পলাতক। অপরাধ প্রমাণিত না হওয়ায় সাদ্দাম ও পাভেল নামের দুজনকে মামলা থেকে অব্যাহতি দেন আদালত।
মামলায় ১১ জনের সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই আদেশ দেন। রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবী মো. রেজাউল করিম দুলাল ও মো. আকরাম হোসেন মামলাটি পরিচালনা করেন।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
৩৮ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
৪১ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে