
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় কৃষক হবিবুর রহমান হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার (১২ এপ্রিল) দুপুরে ময়মনসিংহ অতিরিক্ত দায়রা জজ আদালত-১-এর বিচারক মো. সামছুদ্দিন এই রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন হালুয়াঘাটের মোকামিয়া গ্রামের শুক্কুর আলী, হারেজ আলী, আমির আলী, জমির আলী ও হাতেম আলী। তাঁদের প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর ২০ আসামিকে মামলা থেকে খালাস দেওয়া হয়।
আসামিপক্ষের আইনজীবী হারুন অর রশিদ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মোকামিয়া গ্রামের কৃষক আহাম্মদ আলীর সঙ্গে একই গ্রামের কৃষক শুক্কুর আলীর জমি-সংক্রান্ত বিরোধ চলছিল। এরই জের ধরে ২০১২ সালের ১৪ অক্টোবর বিকেলে শুক্কুর আলী, আমির আলী ও জমির আলীর নেতৃত্বে ২০-২৫ ব্যক্তি দা, ফালা, লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে আহাম্মদ আলীর স্ত্রী নুরুন্নাহারের দখলীয় জমিতে ঢুকে ধান জোরপূর্বক কেটে নিয়ে যান। খবর পেয়ে আহাম্মদ আলীর স্ত্রী নুরুন্নাহারসহ তাঁদের বাড়ির লোকজন বাধা দিতে এলে উক্ত আসামিরা দা, ফালা ও দেশীয় অস্ত্র দিয়ে তাঁদের এলোপাতাড়ি আঘাত করে নুরুন্নাহার, তাঁর নানি সুফিয়া খাতুন, মামা হবিবুর রহমান ও খলিলুর রহমানকে রক্তাক্ত জখম করেন।
হারুন অর রশিদ আরও জানান, এ সময় নুরুন্নাহারের বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ক্ষতি সাধন করেন এবং ঘরে থাকা নগদ অর্থ লুট করে নিয়ে যান আসামিরা। পরে বাড়ির লোকজন তাঁদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ ঘটনায় নুরুন্নাহার বাদী হয়ে শুক্কুর আলী, হারেজ আলী, আমির আলী, জমির আলী ও হাতেম আলীসহ ২৫ জনের নাম উল্লেখ করে হত্যাচেষ্টা মামলা করেন। মামলার ১০-১২ দিন পর চিকিৎসাধীন অবস্থায় নুরুন্নাহারের মামা হবিবুর রহমান মারা যান। এরপর পুলিশ তদন্ত শেষে হত্যা মামলার অভিযোগপত্র দেয়।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে