
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘তরুণদের নেতৃত্ব ও তাদের ক্ষমতায় আনতে চাই। জুলাই গণ-অভ্যুত্থানে যে রকম দেশের মানুষদের হতাশ করেনি ছাত্র-জনতা, ঠিক তেমনি আগামী বাংলাদেশের মানুষদেরও হতাশ করবে না।’
আজ সোমবার রাতে ময়মনসিংহের ফুলবাড়িয়া চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
নাহিদ ইসলাম বলেন, জাতীয় নাগরিক পার্টি আগামীর নতুন দিনের বার্তা নিয়ে কাজ করছে, বিগত দিনের রাজনীতি মানুষকে মুক্তি দেয়নি। নতুন ধারার রাজনীতির মাধ্যমে মানুষের সেবা করতে চায় এনসিপি।
এ সময় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন, ফুলবাড়িয়া উপজেলা সমন্বয়কারী মনজুরুল হক মামুন, যুগ্ম সমন্বয়কারী মো. সানাউল্লাহ, হিমেল হাসান রাসেল, ইঞ্জিনিয়ার ওমর শরিফ, ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম রফিক, আনোয়ার হোসেন, জহিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলামের (৭০) দাফন সম্পন্ন হয়েছে। আজ সোমবার সখীপুর উপজেলার বেড়বাড়ি গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
২ মিনিট আগে
বরিশালে পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ ২ জন নিহত হয়েছেন। সোমবার (২ মার্চ) বিকেল ৪টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে বাবুগঞ্জের রাকুদিয়া নতুন হাট নামক স্থানে এ দুর্ঘটনা হয়। নিহতরা হলেন মো. শহিদুল ইসলাম (৪০) ও মাহমুদা আক্তার (৩৮)।
৩ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে মাদক কারবারে বাধা দেওয়ায় মারধরে আহত এক রাজমিস্ত্রি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর নাম আকরাম হোসেন (৪২)। মারধরের তিন দিন পর আজ সোমবার (২ মার্চ) বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আকরাম হোসেন মারা যান। আকরাম হোসেন শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরমী গ্রামের ঢুলিপাড়া...
৬ মিনিট আগে
বিরোধের কারণ এবং কুপিয়ে এত টুকরা করে একেক অংশ একেক জায়গায় কীভাবে নেওয়া হলো, তা জানতে চান আদালত। জবাবে আসামি বলেন, ‘বাড়িতে আম্মা অসুস্থ, কিছু টাকা...
৮ মিনিট আগে