
ময়মনসিংহে ব্যবসায়ী নূরুল হক ওরফে আশরাফ আলী হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হারুন অর রশিদ এই রায় দেন। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের রায় দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন সদর উপজেলার গণে শ্যামপুর এলাকার বাসিন্দা আব্দুল মোতালেব ওরফে ছুইত্যা, আব্দুল হাই ওরফে হীরা, মির্জাপুর পশ্চিমপাড়া এলাকার মো. সোহেল, মির্জাপুর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা ফরিদ, সরিষাবাড়ী উপজেলার রাধানগর গ্রামের রমজান আলী ও মুক্তাগাছা উপজেলার কুমারগাথা গ্রামের আব্দুছ সালাম।
মামলার এজাহার সূত্র জানা গেছে, সদর উপজেলার গণে শ্যামপুর এলাকার বাসিন্দা নূরুল হক ওরফে আশরাফ আলী পার্শ্ববর্তী মুক্তাগাছা উপজেলার মনতলা বাজারে ধান-চালের ব্যবসা করতেন। ২০০২ সালের ১৯ জুলাই তিনি ব্যবসার কাজে বাজারে যাচ্ছেন বলে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আর ফিরে আসেননি। পরদিন ২০ জুলাই স্থানীয় মনতলা ব্রিজসংলগ্ন একটি কলাবাগান থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
যাবজ্জীবন সাজার খবরের সত্যতা নিশ্চিত আদালতের বেঞ্চ সহকারী মামুন মিয়া জানান, ২০০২ সালের ২০ জুলাই নিহত ব্যক্তির স্ত্রী নাসিমা খাতুন বাদী হয়ে মুক্তাগাছা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। পরে মামলার দীর্ঘ তদন্তে ৯ জন অভিযুক্ত হন। তবে মামলার বিচার চলাকালে তিন আসামি মারা যাওয়ায় অন্য ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেন আদালত। বর্তমানে রায়পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
১৭ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে