
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) ভোররাতে তার মৃত্যু হয়। কিশোরগঞ্জ থেকে আগত চার মাস বয়সী শিশুটি গত ২৪ মার্চ থেকে হাসপাতালে ভর্তি ছিল। হাম ছাড়াও শিশুটি হৃদ্যন্ত্রের জটিলতাসহ নিউমোনিয়ায় আক্রান্ত ছিল। এ নিয়ে হামে আক্রান্ত হয়ে মমেকে ছয় শিশুর মৃত্যু হলো।
এদিকে গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে নতুন করে ৯ রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে হামে আক্রান্ত ৬৭ জন শিশু ময়মনসিংহ মেডিকেলে ভর্তি আছে। তাদের পৃথক আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শিশু বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম মাওলা বলেন, গত ১৭ মার্চ থেকে আজ শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ১৮১ শিশুর শরীরে হাম শনাক্ত হয়। এর মধ্যে মোট ১১২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। ছয় শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। হাম সংক্রমণরোধে সবাইকে সচেতন হতে হবে।

বরগুনার তালতলীর টেংরাগিরি কুমির প্রজনন কেন্দ্রে নীরবে প্রতীক্ষার গল্প বয়ে চলেছে ‘টেংরা’ ও ‘ছখিনা’ নামের কুমির জুটি। ১৩ বছর ধরে তারা আশায় ডিম পাড়ে, জীবনের স্পন্দনে ছানা জন্ম দেয়। কিন্তু প্রতিবারই সেই নতুন প্রাণের আলো নিভে যায় অদৃশ্য কোনো অন্ধকারে।
৫ ঘণ্টা আগে
দেশের দ্বিতীয় সমুদ্রবন্দর মোংলায় ইনারবার খননকাজ শুরু হয়েছিল ২০২১ সালের মার্চ মাসে। খননকাজ শেষ হওয়ার কথা ছিল ২০২২ সালের ৩০ জুন। কিন্তু ডাম্পিং (খননের বালু ফেলা) জটিলতায় সেই খননকাজ চলতি বছরের ৩০ জুনের মধ্যে শেষ করার চেষ্টা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে প্রকল্পের ব্যয় ১৬৮ কোটি টাকা বেড়ে গেছে ।
৫ ঘণ্টা আগে
ময়মনসিংহের ত্রিশালে মোবাইল ফোন চুরির অভিযোগে দুই শিশুকে নির্যাতনের অভিযোগ উঠেছে। উপজেলার ধলা এলাকায় গত ২৭ মার্চ ঘটনাটি ঘটলেও গতকাল শুক্রবার ভুক্তভোগীদের এক স্বজন বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দেন।
৫ ঘণ্টা আগে
নওগাঁর মহাদেবপুর উপজেলার আত্রাই নদের ওপর প্রায় সাড়ে ৩০ কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণ করা হয়। কিন্তু সেতুর কাজ শেষ হলেও সংযোগ সড়ক না থাকায় এক বছরেও চালু করা সম্ভব হয়নি এটি। ফলে সেতুর কোনো সুফল পাচ্ছেন না স্থানীয় বাসিন্দারা। বাধ্য হয়ে স্থানীয় বাসিন্দাদের বাঁশের সাঁকো দিয়ে নদ পার হতে হচ্ছে।
৫ ঘণ্টা আগে