ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ১০ টাকা না দেওয়ায় ভাতিজার ছুরিকাঘাতে আয়েশা খাতুন (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় ভাতিজা মো. তৌহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বাকতা ইউনিয়নের কৈয়ারচালা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত আয়েশা খাতুন এই গ্রামের মো. তারা মিয়ার স্ত্রী। গ্রেপ্তার মো. তৌহিদ একই গ্রামের লাল মাহমুদের ছেলে।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত আয়েশা গ্রেপ্তার তৌহিদের চাচি। তৌহিদ নিহত আয়েশার ছেলে আশিকের কাছে ১০ টাকা পেত। বিকেলে তৌহিদ ধারের ১০ টাকা ফেরত চায় আশিকের কাছে। তখন আশিক টাকা দিতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে দুজন কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারিতে জড়ায়। এ সময় আশিকের মা এগিয়ে এলে তৌহিদ ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই আয়েশা মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে তাদের হেফাজতে নেয়।
এ বিষয়ে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সায়েফ বলেন, ১০ টাকা নিয়ে দ্বন্দ্বে ভাতিজার ছুরির আঘাতে চাচি আয়েশা খাতুন মারা গেছেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় অভিযুক্ত তৌহিদকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে