
ডিউটি শেষে থানায় ফেরার পথে ময়মনসিংহের মুক্তাগাছা থানার পুলিশ কর্মকর্তা রুস্তম আলী (৪২) ট্রাকচাপায় মারা গেছেন। আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে মুক্তাগাছার সত্রাসিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। রুস্তম আলী পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) ছিলেন।
তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালীকচ্চ গ্রামের রমজান আলী ছেলে। তার তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, শনিবার বিকেলে উপজেলার কুমারগাতা ইউনিয়নের মনতলা এলাকা থেকে নির্ধারিত কর্তব্য (ওয়ারেন্ট তামিল) পালন শেষে মোটরসাইকেল নিয়ে থানায় ফিরছিলেন এএসআই রুস্তম আলী। পথে সত্রাসিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পানির ড্রামভর্তি ট্রাক সামনে থেকে মোটরসাইকেরটিকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে প্রথমে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, রুস্তম আলী গত বছরের ১৬ মার্চ মুক্তাগাছায় যোগদান করেন। লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৭ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৩০ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে