
ময়মনসিংহ নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদীন উদ্যানে (পার্ক) অবৈধ স্থাপনা উচ্ছেদে যৌথ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও সিটি করপোরেশন। গুঁড়িয়ে দেওয়া স্থাপনার মধ্যে ময়মনসিংহ সাহিত্য সংসদের মুক্তমঞ্চও রয়েছে।
আজ বুধবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত পার্কের ভেতর অবৈধভাবে গড়ে তোলা বেশ কয়েকটি স্থাপনা উচ্ছেদ করা হয়।
এদিকে মুক্তমঞ্চ গুঁড়িয়ে দেওয়ায় ক্ষোভ জানিয়ে আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন কবি–সাহিত্যিকেরা।
তবে জেলা প্রশাসন ও সিটি করপোরেশন জানিয়েছে, তাঁরা কোনো বৈধ স্থাপনা উচ্ছেদ করেনি। অবৈধ স্থাপনাতেই অভিযান চালানো হয়েছে।
জানা গেছে, অভিযানের শুরুতেই সকালে কাচারীঘাট এলাকায় হিমু আড্ডার খানিকটা সামনে গড়ে ওঠা ময়মনসিংহ সাহিত্য সংসদের অসম্পন্ন একতলা ভবন ভাঙার চেষ্টা করেন ভ্রাম্যমাণ আদালত। বাধার মুখে সেটি ভাঙা হয়নি। পরে পাশেই স্থাপিত মুক্তমঞ্চ, বিজয়ী পিঠাবাড়িসহ রাস্তার পাশের বেশ কয়েকটি দোকান ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
মুক্তমঞ্চ ভাঙার পর কবি–সাহিত্যিকেরা সেখানে ছুটে এসে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিটি করপোরেশনের আঞ্চলিক কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম ও জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম রাফসান রাব্বির সঙ্গে তর্কে জড়ান বলে অভিযোগ উঠেছে।

তরুণ কবি শামীম আশরাফ বলেন, ‘৪৩ বছর ধরে পার্কের একটু জায়গায় আমরা আমাদের কর্মসূচি পালন করে আসছি। প্রতি শুক্রবার সেখানে ‘‘বীক্ষণের আসর’’ নামের সাহিত্য আড্ডা বসে। শিল্পসাহিত্যের নগরীর এই স্থানে কবি নির্মলেন্দু গুণ, হেলাল হাফিজ, শামসুল ফয়েজসহ অসংখ্য গুণী মানুষের পদচারণা রয়েছে। কোনো পূর্বনোটিশ ছাড়া অবৈধ আখ্যা দিয়ে মুক্তমঞ্চ গুঁড়িয়ে দেওয়া সাহিত্যচর্চার অগ্রযাত্রাকে রোধ করার নীলনকশা বাস্তবায়ন করেছে প্রশাসন। আমরা এর তীব্র প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচির ডাক দিয়েছি।’
ব্রহ্মপুত্র সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক আবুল কালাম আল আজাদ বলেন, ‘শত শত একর জমি প্রশাসন ও প্রভাবশালীরা নানাভাবে দখল করে রেখেছে। সেখানে কারও চোখ পড়ে না। সামান্য একটু জায়গায় গড়ে তোলা সাহিত্য মঞ্চটি গুঁড়িয়ে দেওয়া হলো। এতে আমাদের মনে দাগ কেটেছে। আগামী শুক্রবারের আগে মঞ্চটি প্রশাসন তৈরি করে না দিলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’
বৈষম্যবিরোধী আন্দোলন ময়মনসিংহের অন্যতম সমন্বয়ক আব্দুল্লাহ আল নাকিব বলেন, ‘মুক্তমঞ্চ থেকে ১০০ গজ দূরে ব্রহ্মপুত্র নদের পাড়ে বাণিজ্যমেলা নামের একটি স্থাপনা গত ছয় মাস ধরে গড়ে উঠেছে। প্রশাসন সেটি উচ্ছেদ না করে কবি–সাহিত্যিকদের সাহিত্যচর্চায় আঘাত হেনেছে। তাঁরা কারও এজেন্ডা বাস্তবায়ন করছেন। কবি–সাহিত্যিকদের টুঁটি চেপে ধরার চেষ্টা করা হচ্ছে। এই অঞ্চলের মানুষ তা মেনে নেবে না।’
ময়মনসিংহ সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মাজিদ আজকের পত্রিকাকে বলেন, ‘গুঁড়িয়ে দেওয়া স্থাপনাগুলোর কোনো বৈধতা ছিল না। এগুলো নিয়ে দীর্ঘদিন ধরেই নাগরিকদের অভিযোগ ছিল। তাই উচ্ছেদ করা হয়েছে। নগরবাসী এমন উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়েছে। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।’

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। গত শনিবার বিকেল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম...
৯ মিনিট আগে
অবৈধভাবে বাফার গোডাউনের টেন্ডার নিয়ে সার সিন্ডিকেটের চেষ্টা করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক লীগের নেতারা। আজ সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
১৭ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় বাগেরহাট-রূপসা আন্তজেলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২৯ মিনিট আগে
বরিশালে আদালতের কক্ষে ভাঙচুর ও বিচারককে হেনস্তা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ বিএনপিপন্থী ১১ জন আইনজীবী জামিন পেয়েছেন। একই মামলার আরেক আসামি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের এপিপি মিজানুর রহমানকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
৩৪ মিনিট আগে