
ময়মনসিংহের হালুয়াঘাটের কড়ইতলী পার্কে অন্তত ২০-১৫টি হাতি তাণ্ডব চালিয়েছে। পার্কের ভেতরে থাকা খেলনা হাতি, ঘোড়াসহ বিভিন্ন স্থাপনা ও রেস্তোরাঁ তছনছ করে দিয়েছে হাতির পাল। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে ভূবনকুড়া ইউনিয়নের কড়ইতলী পার্কে এই ঘটনা ঘটে।
বন বিভাগ গোপালপুর বিট অফিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মেঘালয় সীমান্তঘেঁষা কড়ইতলী এলাকায় দীর্ঘদিন ধরে ভারতীয় বন্য হাতির দল ফসল, ঘরবাড়ি ও স্থাপনায় চষে বেড়ায়। গত রাতে ১৫-২০টি হাতি পার্কের ভেতরে রেস্তোরাঁয় ঢুকে পড়ে। হাতির পালটি রেস্তোরাঁর খাবার খেয়ে ফেলে এবং টেবিল-চেয়ারসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। এ ছাড়া পার্কের ভেতরে সাজিয়ে রাখা খেলনা হাতি, ঘোড়াসহ বিভিন্ন স্থাপনা ভেঙে ফেলে।
শহিদুল ইসলাস নামের এক ব্যক্তি জানান, হাতির পালটি মধ্যরাতে এমন তাণ্ডব চালায়। এরা রেস্তোরাঁর সাটার ভেঙে ভেতরে থাকা পানির ও পানীয় বোতলগুলো নষ্ট করে ফেলেছে।
জানতে চাইলে ময়মনসিংহ বন বিভাগ গোপালপুর বিট কর্মকর্তা আবদুল বারি বলেন, ‘খবর পেয়ে আমাদের কর্মকর্তারা পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্তদের আবেদন করতে বলা হয়েছে।’ এ বিষয়ে হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খান বলেন, ‘ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেওয়া হয়েছে। সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৬ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩৯ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে