ময়মনসিংহের হালুয়াঘাটে জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার কিলঘুষিতে মাহবুল আলম (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে উপজেলার ধারা ইউনিয়নের টিকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মাহবুল আলম একই গ্রামের মৃত লেহাজ উদ্দিনের ছেলে। অভিযুক্ত জুনাইদ (৩০) মাহবুলের চাচাতো ভাই আবু বক্কর সিদ্দিকের ছেলে।
এলাকাবাসী, মৃতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে মাহবুল আলম ও আবু বক্কর সিদ্দীকের পরিবারের মধ্যে বিরোধ চলছে। আজ সকালে মাহবুল বাড়ির পাশে একটি গোয়ালঘর বানাতে চাইলে তাতে বাধা দেন আবু বক্কর। এ সময় দুই পক্ষের মধ্যে কলহ বেধে যায়। একপর্যায়ে জুনাইদ চাচা মাহবুলকে এলোপাতাড়ি কিলঘুষি মারতে থাকেন। এতে মাহবুল অচেতন হয়ে পড়লে প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ থানায় নিয়ে যায়।
এ ঘটনায় মাহবুল আলমের ছেলে মুরাদ, রিয়াদ, ছোট ভাই রেজাউল করিম, এনামুল হক এবং রেজাউলের স্ত্রী নুরজাহান আহত হন। আহতদের হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ছেলে মুরাদ হোসেন বলেন, ‘আমি আমার বাবার হত্যকারীদের সঠিক বিচার চাই।’
হালুয়াঘাট ধোবাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার সাগর সরকার বলেন, ‘আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।’
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, ‘লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৪ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৮ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে