ভালুকায় কৃষকের ঘরে ঘরে নবান্নের উৎসব জমে উঠেছে। সবুজ মাঠ সোনালি রঙের পাকা ধানে ভরপুর। মাঠে মাঠে চলছে ধান কাটার মহোৎসব। কৃষকের উঠোনে সোনা রাঙা ধানে শোভা পাচ্ছে। বাড়ির আঙিনায় নতুন ধান ঘরে তুলতে মহা ব্যস্ত দিন পার করছেন কৃষাণ-কৃষাণীরা। এক দিকে ধান কাটা আর অন্য দিকে ধান মাড়াই নিয়ে ব্যস্ত তাঁরা।
উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, আমন ধান কাটা ও মাড়াইয়ের কাজ নিয়ে মাঠে কাজ করছেন শ্রমিক ও কৃষকেরা। খেতে কেউ ধান কাটছে আবার কেউবা ধানের আঁটি বাঁধছে। আবার কেউ ধানের আঁটি মাথায় নিয়ে উঠোনে তুলছে। ধান মাড়াই করে শুকিয়ে নিচ্ছেন কৃষাণীরা।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে। ভালো ফলনে কৃষকের মুখে ফুটেছে তৃপ্তির হাসি। হাটে-বাজারে ধানের দাম একটু কম। হিসাব কষে এবার লাভের কথাই ভাবছেন তাঁরা।
গ্রামে গ্রামে নবান্নের আনন্দে নতুন ধান ঘরে তুলতে কৃষাণ-কৃষাণীরা দম ফেলার সময় নেই। নতুন ধান বিক্রি করে ছেলে মেয়ে ও স্ত্রীর জন্য শীতের কাপড় কিনবেন এমন কথাও বলছেন অনেকেই। এ বছর চালের বাজার চড়া থাকায় ধানের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। ফলন ভালো হওয়ায় গেল বছরের মতো এবার লোকসানের আশঙ্কা নেই।
উপজেলার হবিরবাড়ী গ্রামের কৃষক রমজান আলী বলেন, গত বছরের চেয়ে এ বছর ফলন ভালো হয়েছে। পাশাপাশি ধানের বাজারও চাঙা। তাই লোকসান হওয়ার শঙ্কা নেই বলে জানান তাঁরা।
উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, এ বছর 'ব্রি-৪৯ ', 'ব্রি-৫১ ', 'রনজিত', আগে ভাগে পেকেছে। অন্য জাতের ধানগুলোও পাকতে আরও সপ্তাহ খানিক সময় লাগবে। এ বছর একর প্রতি ফলন হয়েছে ৫০-৫৫ মণ। সরকারি বাজার মূল্য প্রতি মন ধান ১ হাজার ৮০ টাকা। তবে বিভিন্ন ঝামেলার কারণে এলাকায় ৯৫০-১০০০ টাকা দামে ধান বিক্রি করছে। তিনি আরও বলেন, কৃষি বান্ধব সরকারের নানা মুখী উদ্যোগের ফলে কৃষকের মাঝে বোরো ধান চাষে আগ্রহ বেড়েছে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বুলবুল আহাম্মদ বলেন, ‘সরকার সঠিক সময়ে ধানের বাজার মূল্য ঘোষণা করেছে। সরকার আমন ধানের বাজার মূল্য ১ হাজার ৮০ টাকা নির্ধারিত করেছে। আমরা সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করব। যাতে কৃষকেরা তাঁদের ঘাম ঝরানো ফসলের ন্যায্য মূল্য পায়।’

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। গত শনিবার বিকেল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম...
২৯ মিনিট আগে
অবৈধভাবে বাফার গোডাউনের টেন্ডার নিয়ে সার সিন্ডিকেটের চেষ্টা করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক লীগের নেতারা। আজ সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
৩৬ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় বাগেরহাট-রূপসা আন্তজেলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
বরিশালে আদালতের কক্ষে ভাঙচুর ও বিচারককে হেনস্তা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ বিএনপিপন্থী ১১ জন আইনজীবী জামিন পেয়েছেন। একই মামলার আরেক আসামি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের এপিপি মিজানুর রহমানকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
১ ঘণ্টা আগে