
ময়মনসিংহে গেজেটভুক্ত ‘জুলাই যোদ্ধা’ আবু রায়হানের গায়ে হাত, কটূক্তি ও আহত করে বাস থেকে নামিয়ে দেওয়ার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করছেন বৈষম্যবিরোধীরা। গতকাল শুক্রবার রাত থেকে নগরীর মাসকান্দা ইউনাইটেড বাস কাউন্টারের সামনে তাঁরা অবস্থান কর্মসূচি শুরু করেন।
এদিকে আজ শনিবার দুপুর পর্যন্ত দোষীদের বিচারসহ শহীদ সাগর হত্যা মামলার আসামি জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমিনুল হক শামীমকে গ্রেপ্তার ও তাঁর মালিকানাধীন ইউনাইটেট সার্ভিসের সব বাস বন্ধে অনড় অবস্থানে রয়েছেন তাঁরা।
জানা গেছে, শুক্রবার রাত ৯টা থেকে বাস কাউন্টারের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। ফলে ময়মনসিংহ-ঢাকাগামী ইউনাইটেড সার্ভিস চলাচল বন্ধ রয়েছে। এই সার্ভিসে আমিনুল হক শামীমের ১৬টি বাসসহ সারা দেশে চলাচলকারী সব বাস বন্ধের দাবি তাঁদের। খবর পেয়ে রাতেই পুলিশ সুপার, জেলা প্রশাসক ও সেনাসদস্যরা মাসকান্দা বাস টার্মিনালে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এই ঘটনায় ঝন্টু নামের এক বাসশ্রমিককে আটক করেছে পুলিশ।
এদিকে বৈষম্যবিরোধীদের অবস্থানের প্রতিবাদে নগরের ঢাকা-ময়মনসিংহ বাইপাসে ঢাকাগামী সব ধরনের যান চলাচল বন্ধ করে দেন শ্রমিকেরা। এতে দুপুর ১২টা থেকে ঢাকাগামী কোনো যান চলাচল না করায় দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ।
জানতে চাইলে ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম বলেন, ‘জুলাই যোদ্ধারা আমাদের সার্ভিসের কাউন্টার বন্ধ করে শ্রমিকদের আটকে রাখে। পরে জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সেনাসদস্যরা গিয়ে পরিস্থিতি শান্ত করে। তবে ছাত্ররা বাস চলাচল করতে না দেওয়ায় শ্রমিকেরা অবরোধ করছে। বিষয়টি দেখছি কীভাবে সমাধান করা যায়।’
এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, হালুয়াঘাটের আবু রায়হান শুক্রবার রাতে বাসে ওঠার সময় বাসশ্রমিক ঝন্টুর শরীরে ধাক্কা লাগে। এই ঘটনায় নিজেকে জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে রায়হান একাধিকবার সরি বলার পরও ঝন্টু তার প্রতি অশালীন আচরণ ও কটূক্তি করে বাস থেকে নামিয়ে দেয়। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে।’

শিবিরুল ইসলাম আরও বলেন, ‘সারা রাত বিষয়টি সমাধানের চেষ্টা করেছি। সমাধান না হওয়ায় শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ বাইপাসে সকল ধরনের পরিবহন আটকে দিয়ে বিক্ষোভ করছে। এতে সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে রয়েছেন।’

রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তাঁর মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে...
২১ মিনিট আগে
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেল থেকে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে এবং একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তাঁরা...
৩৩ মিনিট আগে
রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
৩৯ মিনিট আগে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটন দক্ষিণের উপপরিচালক মো. রাজিউর রহমান জানান, ছিদ্দিকুর রহমান খিলগাঁও জোনে কর্মরত। ঢাকা দক্ষিণের সাতটি ইউনিট আজ মাদকবিরোধী অভিযানে বের হন। সকালে দয়াগঞ্জ এলাকায় অভিযান শেষে সায়েদাবাদ এলাকায় যান তিনি।
১ ঘণ্টা আগে