
জোরেশোরে ঘোষণার পরেও নির্ধারিত সময়ের মধ্যে বর্জ্য অপসারণ সম্পন্ন করতে পারেনি ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক)। এতে বিভিন্ন এলাকার মানুষকে দুর্গন্ধে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঈদের দিন রাত ৮টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের কথা থাকলেও পরদিন রোববার দুপুর পর্যন্ত বর্জ্য অপসারণে কাজ করতে দেখা যায় সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের।
ঈদের দিন বেলা ৩টার দিকে নগরীর টাউন হল তৈমর টাওয়ারের সামনে বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধন করে সিটি করপোরেশনের সচিব এবং ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী সুমনা আল মজীদ ঘোষণা দিয়েছিলেন নগরবাসীর দুর্ভোগ লাঘবে ওই দিন রাত ৮টার মধ্যে ১২০০ পরিচ্ছন্নতাকর্মী সম্পন্ন করবেন ৩৩টি ওয়ার্ডের বর্জ্য অপসারণ। কিন্তু অভিযোগ উঠেছে, অভিজাত কয়েকটি এলাকার বর্জ্য সুন্দরভাবে অপসারণ করা হলেও বেশির ভাগ এলাকার বর্জ্য মানুষের বাসা-বাড়ির সামনে এবং রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায়। এতে দুর্গন্ধে বাসাবাড়ির মানুষ ও পথচারীকে দুর্ভোগের মধ্যে পড়তে হয়। রোববার সকালে নগরীর সানকিপাড়া এলাকায় সিটি করপোরেশনের পাঁচ-সাতজন পরিচ্ছন্নতাকর্মীকে বর্জ্য অপসারণ করতে দেখা যায়।
সেখানকার বাসিন্দা আমিনুল ইসলাম বলেন, ঈদের দিন রাত ৮টার মধ্যে বর্জ্য অপসারণের কথা থাকলেও রোববার বেলা ১১টা পর্যন্ত সানকিপাড়ার রাস্তাঘাটে বর্জ্য পড়ে থাকতে দেখা যায়। এতে আমাদের দুর্ভোগ পোহাতে হয়। যদিও সকালে এসে পরিচ্ছন্নতাকর্মীরা বর্জ্য অপসারণ করেন।
প্রতিবছরের মতো এবারও নগরের চামড়াগুদাম এলাকায় অর্ধশতাধিক মৌসুমি চামড়া ব্যবসায়ী ৩০-৪০ হাজার চামড়া ফড়িয়া ব্যবসায়ীদের কাছ থেকে ক্রয় করেন। চামড়া থেকে ছিলানো উচ্ছিষ্ট শিং, লেজ থেকে শুরু করে পচাগলা চামড়া পড়ে থাকতে দেখা যায় রাস্তার পাশে। এতে বর্জ্য থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে চারপাশে। ফলে রাস্তা দিয়ে যাওয়া পথচারী থেকে শুরু করে এলাকাবাসীকে পোহাতে হচ্ছে সীমাহীন দুর্ভোগ।
পথচারী আবুল হাসেম বলেন, ‘চামড়া থেকে পানি রাস্তার মাঝখানে চলে এসেছে, এতে চরম দুর্গন্ধ হচ্ছে। সিটি করপোরেশন কোনো দায়িত্বই ঠিকভাবে পালন করছে না। তারা দায়িত্ব পালন করলে আজ রোববার বেলা ১২টা পর্যন্ত চামড়ার উচ্ছিষ্ট রাস্তায় পড়ে থাকত না।’
রাজিয়া ইসলাম নামে আরেক স্থানীয় বাসিন্দা বলেন, ‘রাস্তার ফুটপাতের ওপর স্তূপ করে চামড়া সংরক্ষণ করায় দুর্গন্ধে বাসাবাড়িতে টেকা যাচ্ছে না। বিশেষ করে বাচ্চাদের খুব সমস্যা হচ্ছে। অন্তত সিটি করপোরেশন যদি ব্লিচিং পাউডার ছিটিয়ে দিত, তাহলেও আমাদের ভোগান্তি কম হতো।’
ময়মনসিংহ সিটি করপোরেশনের সচিব এবং ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী সুমনা আল মজীদ বলেন, ‘ঈদের দিন রাত ৮টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা দিয়ে আমি রাত ১০টা পর্যন্ত সরেজমিন থেকে কাজ করেছি। তার পরেও দুই-এক জায়গায় কিছুটা সমস্যা হতে পারে, তবে চেষ্টা করছি। চামড়াগুদামের ব্যবসায়ীরাই চাচ্ছিলেন ঈদের দুই দিন পর যেন আমরা বর্জ্য অপসারণ করতে যাই। কিন্তু আজ দুপুরেই সেখানে আমাদের লোকজন পাঠিয়ে বর্জ্য অপসারণ করছি। তবে সব কাজেই আমি আন্তরিক, আপনাদের আরেকটু সহযোগিতা পেলে দায়িত্ব সুন্দরভাবে পালন করতে পারব।’

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১৮ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
২৮ মিনিট আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২ ঘণ্টা আগে