
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করেছেন। বেলা সাড়ে ১১টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি পশুপালন অনুষদের শিক্ষার্থী এ এইচ এম হিমেল বেলা ২টার মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হল ত্যাগের নির্দেশনা প্রত্যাখ্যানসহ ছয় দফার আলটিমেটাম দেন।
এ নিয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো সাড়া না আসায় ৪টার দিকে জব্বারের মোড় রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
শিক্ষার্থীরা জানান, উপাচার্য অধ্যাপক ড. এ কে এম ফজলুল হক ভূঁইয়াকে বেলা ২টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাওয়াসহ ছয় দফার আলটিমেটাম দেওয়া হয়েছিল।
বেলা ২টার মধ্যে হল ছাড়ার নির্দেশনা প্রত্যাহার, হলগুলোতে সব সুবিধা নিশ্চিত করতে হবে, প্রক্টরিয়াল বডিকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ, হামলার ঘটনায় উপাচার্যকে প্রকাশ্যে ক্ষমা, হামলার সঙ্গে জড়িত শিক্ষক কৃষি অনুষদের আসাদুজ্জামান সরকার, তোফাজ্জল, শরীফ, রাফি, বজলুর রহমান মোল্লা, মনির, আশিকুর রহমান, কামরুজ্জামানসহ বহিরাগত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও কম্বাইন্ড ডিগ্রি অবিলম্বে দেওয়া। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো সাড়া না আসায় রেলপথ অবরোধ করতে বাধ্য হয়েছেন বলে শিক্ষার্থীরা জানিয়েছেন।
পশুপালন অনুষদের শিক্ষার্থী মাহফুজুর রহমান বলেন, ‘যৌক্তিক দাবিতে আমরা আন্দোলন করছি। বহিরাগতদের দিয়ে আমাদের ওপর হামলা করা হয়েছে। হামলার বিচার, হল ছাড়ার নির্দেশনা প্রত্যাহার ও কম্বাইন্ড ডিগ্রি চালু না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। প্রশাসন এসে দাবি মেনে নিলেই আমরা অবরোধ তুলে নেব।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আবদুল আলীম বলেন, প্রশাসনের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের লক্ষ্যে চেষ্টা করা হচ্ছে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, রেলপথ অবরোধের কারণে বিভিন্ন স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেস ও জামালপুর কমিউটার ট্রেন আটকা রয়েছে।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২৩ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
২ ঘণ্টা আগে