
ময়মনসিংহে ১৬৫ গ্রাম হেরোইন জব্দের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
আজ রোববার ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক আলী মনসুর এ রায় ঘোষণা করেন। আদালত পরিদর্শক (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন জেলার ভালুকা উপজেলার কুল্লাব গ্রামের নিজাম উদ্দিন, হিরন মিয়া ও গফরগাঁও উপজেলার পূর্ব ধামাই গ্রামের নবী হোসেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৩০ নভেম্বর ভালুকা মডেল থানার পারুলদিয়া বাজার এলাকা থেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে দণ্ডপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে ১৬৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তাঁরা জব্দকৃত হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছেন বলে স্বীকার করেন। ওই মামলায় সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিদের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম রাজীব জানান, রায় ঘোষণার সময় আসামি নিজাম উদ্দিন ও হিরন মিয়া কাঠগড়ায় উপস্থিত ছিলেন। নবী হোসেন পলাতক।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
৩৮ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
৪১ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে