
ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার আলোচিত নারী মাদক কারবারি তাহমিনা বেগম মিনাকে (৪২) অবশেষে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। তবে তাঁর ভাই ও সহযোগী মুক্তাসহ চক্রের অন্য সদস্যরা এখনো পলাতক রয়েছেন। শনিবার (২১ জুন) সকাল ৯টার দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মৃধাবাড়ী মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে ত্রিশাল থানা-পুলিশ।
মিনার বাড়ি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে। তিনি মাহমুদুল আলম ফারুক ড্রাইভারের স্ত্রী। বিষয়টি শনিবার বেলা ২টার দিকে থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিনা ও তাঁর চক্র দীর্ঘদিন ধরে পৌরসভার ৫ ও ৬ নম্বর ওয়ার্ডজুড়ে প্রকাশ্যে মাদক কারবার চালিয়ে আসছিল। এখান থেকেই মাদক ছড়িয়ে পড়ত উপজেলার বিভিন্ন এলাকাসহ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এলাকায়। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও তিনি দীর্ঘদিন ধরে আইনের ধরাছোঁয়ার বাইরে ছিলেন বলে অভিযোগ রয়েছে।
গত মঙ্গলবার (১৭ জুন) এই পরিস্থিতির বিরুদ্ধে রাস্তায় নামে এলাকাবাসী। কেরানীবাড়ী মোড়ে কয়েক শ নারী-পুরুষ মিনা, মুক্তা ও তাঁদের সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’—এমন স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকাবাসী।
জনদাবি ও গণচাপের মুখে পুলিশ দ্রুত অভিযান চালায় এবং আজ সকালে মিনা গ্রেপ্তার হন। ওসি মনসুর আহাম্মদ জানান, তাঁর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও জানান, গতকাল (২০ জুন) রাতে এক অভিযানে ১২৩টি ইয়াবা, মাদক বিক্রির নগদ ৫০ হাজার ৫৬০ টাকা এবং পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। মাদকবিরোধী অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।
ওসি বলেন, ‘ত্রিশালে মাদক কারবারের কোনো স্থান নেই। আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। মিনা গ্রেপ্তার হয়েছে, বাকিদেরও শিগগির ধরা হবে।’
এদিকে এলাকাবাসী পুলিশের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তবে তাঁরা দাবি করছেন, শুধু একজনকে গ্রেপ্তার করলেই চলবে না, পুরো চক্রকে আইনের আওতায় আনতে হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে