
গাজীপুরের টঙ্গীতে রাসায়নিক গুদামের আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে দগ্ধ হয়ে মারা যাওয়ার ১১ দিন পর ছেলেসন্তানের বাবা হয়েছেন ফায়ার সার্ভিসের কর্মী নূরুল হুদা। আজ সকালে তাঁর স্ত্রী আসমা খাতুন পুত্রসন্তানের জন্ম দিয়েছেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে নবজাতকের জন্ম হয়। মা ও নবজাতক সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা
গত ২৪ সেপ্টেম্বর মারা যান দগ্ধ ফায়ার সার্ভিসকর্মী নূরুল হুদা। ২৫ সেপ্টেম্বর সকালে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সালটিয়া ইউনিয়নের ধামাইল গ্রামের নিজ বাড়িতে দাফন করা হয় তাঁকে। নূরুল হুদা টঙ্গী ফায়ার সার্ভিসে ফায়ার ফাইটার পদে কর্মরত ছিলেন। তিনি চাকরিতে যোগ দেন ২০০৭ সালের ২৯ মার্চ। মা-বাবা, স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন তিনি। নূরুল হুদার বাবার নাম আবুল মুনসুর। তিনি পেশায় একজন ব্যবসায়ী। মৃত্যুর সময় নূরুল হুদার স্ত্রী আসমা খাতুন অন্তঃসত্ত্বা ছিলেন।
স্বজনেরা জানান, ফায়ার সার্ভিসকর্মী নূরুল হুদার অন্তঃসত্ত্বা স্ত্রী আসমা খাতুনকে গতকাল রোববার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর সঙ্গে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের লোকজনও সঙ্গে ছিলেন।
আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে পুত্রসন্তানের জন্ম দেন আসমা খাতুন। এ সময় ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত উপপরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দীসহ ফায়ার সার্ভিসের কর্মীরা পরিবারটির পাশে ছিলেন।
নিহত নূরুল হুদার স্ত্রী আসমা খাতুন বলেন, ‘ছেলে ও আমি ভালো আছি। সবাই দোয়া করবেন। তবে আফসোস হচ্ছে, ছেলের মুখ দেখে যেতে পারল না তার বাবা। ছেলে যেন তার বাবার মতো দেশপ্রেমিক হয়।’
ফায়ার সার্ভিসের কর্মী নূরুল হুদার বাবা আবুল মুনসুর বলেন, ‘আমি ছেলে হারাইলাম, আমার ছেলের সন্তান জন্ম নিল এতিম হয়ে। সে তার সন্তানকে দেখে যেতে পারল না। আল্লাহ সকল পরিকল্পনাকারী। তিনিই আমার নাতিকে দেখে রাখবেন।’
ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত উপপরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী বলেন, শহীদ ফায়ার ফাইটার নূরুল হুদার স্ত্রীকে গ্রামের বাড়ি থেকে এনে হাসপাতালের উপপরিচালক জাকিউল ইসলামের মাধ্যমে ভর্তি করানো হয়।
পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী আরও বলেন, ‘নূরুল হুদার স্ত্রীকে ভিআইপি মর্যাদার একটি রুমের ব্যবস্থা করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। তারা আমাদের শহীদ পরিবারের পাশে ছিল।’
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক জাকিউল ইসলাম বলেন, ‘গতকাল রোগী ভর্তি হওয়ার পর আজ সকালে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তানের জন্ম দিয়েছে। মা ও নবজাতক দুজনেই ভালো আছে। দুপুরে হাসপাতালের পরিচালকসহ আমরা নবজাতক ও মায়ের খোঁজখবর নিয়ে এসেছি।’

রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তাঁর মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে...
২৩ মিনিট আগে
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেল থেকে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে এবং একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তাঁরা...
৩৫ মিনিট আগে
রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
৪১ মিনিট আগে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটন দক্ষিণের উপপরিচালক মো. রাজিউর রহমান জানান, ছিদ্দিকুর রহমান খিলগাঁও জোনে কর্মরত। ঢাকা দক্ষিণের সাতটি ইউনিট আজ মাদকবিরোধী অভিযানে বের হন। সকালে দয়াগঞ্জ এলাকায় অভিযান শেষে সায়েদাবাদ এলাকায় যান তিনি।
১ ঘণ্টা আগে