
ময়মনসিংহের নান্দাইলে নির্মাণকাজ শেষ হওয়ার চার মাস না যেতেই সড়কের পাশে প্যালাসাইডিংয়ের সিসি ব্লকে ফাটল দেখা দিয়েছে। নদীর পাড়ে সড়কের সুরক্ষার জন্য ব্যবহৃত প্যালাসাইডিং ব্লকের নিচের মাটি সরে গিয়ে বড় ধরনের ফাটলের সৃষ্টি হয়েছে। যেকোনো সময় ধসে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
উপজেলা স্থানীয় সরকাল প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, উপজেলার মুশুল্লী ইউনিয়নের কালীগঞ্জ বাজার-তাড়াইল তিন কিলোমিটার সড়কটি ২ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে নির্মাণকাজ শেষ হয়েছে। সড়কটি পাকাকরণ ও প্যালাসাইডিংয়ের কাজও শেষ হয়েছে। সড়কের কালীগঞ্জ বাজারসংলগ্ন নরসুন্দা নদীর পাড় ঘেঁষে যাওয়া ওই প্যালাসাইডিংয়ের কাজ শেষ করেছেন ভাটিবাংলা কনস্ট্রাকশন এন্টারপ্রাইজের স্বত্বাধিকার ঠিকাদার মুর্শেদ ফকির।
সরেজমিনে দেখা গেছে, নরসুন্দা নদীর পাড়ে স্থাপিত প্যালাসাইডিংয়ের সিসি ব্লকের নিচে মাটি সরে গিয়ে ব্লকগুলো আলাদা হয়ে গেছে। ফলে যেকোনো সময় ধসে যেতে পারে সড়কটি। এ ছাড়া ওই সড়কের অন্যান্য নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় অনিয়মের অভিযোগ রয়েছে।
স্থানীয় বাসিন্দা নুরুল হক ও বুলু মিয়া জানান, আওয়ামী লীগের দলীয় ঠিকাদার হওয়ায় কেউ কিছু বলতে পারেনি। ফলে দায়সারা কাজ করেছে। এ ছাড়া নদীর পাড়ে বড় বড় গাছ ছিল, গাছগুলোর শিকর ঠিকমতো না তুলে সেখানে মাটি ভালোভাবে না বসিয়ে ব্লক বসিয়েছে। ব্লক বসানোর সময় ওই ঠিকাদারকে বলা হয়েছিল গাছগুলোর শিকর ভালোভাবে তোলার জন্য, কিন্তু তা করেনি। তখন প্রতি-উত্তরে ঠিকাদার বুলু মিয়াকে হুমকি দিয়ে বলেন, ‘তুই কি ইঞ্জিনিয়ার, তুই আমাকে জ্ঞান দিতে আইছস?’
এ বিষয়ে ভাটিবাংলা কনস্ট্রাকশন এন্টারপ্রাইজের স্বত্বাধিকার মোর্শেদ ফকিরের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ব্লকের নিচের মাটি সরে গেছে, তাই ফাটল দেখা দিয়েছে। নদীর পানি শুকালে মাটি দিয়ে ব্লক বসানো হবে।’
নান্দাইল উপজেলা প্রকৌশলী তৌহিদ আহমেদ বলেন, সড়কের ফাইনাল বিল পরিশোধ করা হয়নি। ভেঙে যাওয়া প্যালাসাইডিং ঠিকাদারকে পুনরায় নির্মাণ করে দিতে হবে। এ ছাড়া বিষয়টি তদন্ত করে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
১৬ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে