
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সহজ শর্তে ঋণ দেওয়ার নামে ৮২ লাখ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় নারীসহ দুই প্রতারককে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। গ্রেপ্তারকৃতরা হলেন জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মো. সাজেদুল ইসলাম (৫০) ও একই উপজেলার তাসলিমা আক্তার (৩৫)। আজ শনিবার বিকেলে র্যাব-১৪-এর কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এর আগে গতকাল শুক্রবার রাত ১১টার দিকে জেলার সদর উপজেলার চুরখাই থেকে মো. ইসলাম ইসলামকে এবং ওই দিন দিবাগত রাতেই ঈশ্বরগঞ্জ থেকে তাসলিমা আক্তারকে গ্রেপ্তার করা হয়।
সিপিএসসি র্যাব-১৪ ময়মনসিংহ অপারেশন অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম বলেন, প্রতারক মো. সাজেদুল ইসলাম ও তাসলিমা আক্তার জেলার ফুলবাড়িয়া উপজেলায় নিজেদের জনশক্তি নামক ঋণ প্রদানকারী অফিসের বড় পোস্টে চাকরি করেন বলে ভুয়া পরিচয়ে দেন। সেই সঙ্গে জাল নথিপত্র তৈরি করে মানুষকে বিভ্রান্ত করে ১ হাজার ৪০০ ব্যক্তির কাছ থেকে এক বছরে ৮২ লাখ টাকা কিস্তির মাধ্যমে উত্তোলন করেন। পরে ঋণ দেবে বলে কালক্ষেপণ করতে থাকেন। প্রতারকেরা বলেন, মে মাসের প্রথম সপ্তাহে সদস্যদের ঋণ দেবেন। ২৪ এপ্রিল সকালে অফিসে আসার কথা বলে তাঁরা পালিয়ে যান।

এ ঘটনায় ফুলবাড়িয়া উপজেলার আছিম হোরবাড়ি এলাকার তানভীর হাসানের স্ত্রী মোছা. ফারহানা খাতুন বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে নারীসহ দুজনকে গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলেও জানান র্যাব কর্মকর্তা মো. নাজমুল ইসলাম।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৫ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে