
ময়মনসিংহের হালুয়াঘাটে পাহাড়ের ঢালে বসতভিটায় হানা দিয়েছে বন্য হাতির পাল। দলটি ঘর ভেঙে সেখানে থাকা ধান-চাল খেয়েছে ও আসবাব তছনছ করেছে। উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের সীমান্তবর্তী জখমকুড়া এলাকায় গতকাল মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে।
বন বিভাগ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত কয়েক সপ্তাহ ধরে সীমান্ত এলাকা চষে বেড়াচ্ছে ৩৫ থেকে ৪০টি হাতির একটি পাল। এগুলো প্রায়ই মহিষলেটি, জখমকুড়া ও কড়ইতলী পাহাড়ের ঢালে লোকালয়ে প্রবেশ করে তাণ্ডব চালাচ্ছে।
গতকাল সন্ধ্যার পর থেকে পালটি জঙ্গল ছেড়ে জখমকুড়ায় পাহাড়ের ঢালে নেমে আসার চেষ্টা করে। কিন্তু বন বিভাগের কর্মী, এলাকাবাসী ও এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যরা রাত ১১টা পর্যন্ত মশাল জ্বালিয়ে ও হইহুল্লোড় করে দলটিকে বাতকুচি জঙ্গলের দিকে ফিরিয়ে দেন। মধ্যরাতে বৃষ্টি হলে লোকজন বাড়ি চলে যান। তখন হাতিগুলো পুনরায় ফিরে এসে জখমকুড়ায় হানা দেয়। হাতির আক্রমণের ভয়ে বাড়িঘরের লোকজন নিরাপদ দূরত্বে সরে পড়েন। এ সময় চার-ছয়টি ঘরে হামলা চালিয়ে শেষরাতে দলটি বাতকুচি জঙ্গলে ফিরে যায়।
ক্ষতিগ্রস্ত মেরিসন দিও আজকের পত্রিকাকে বলেন, ‘রাতের বেলা কয়েকটি হাতি খাবারের সন্ধানে নেমে আসে। পরে বসতঘর ও আসবাব ভেঙে তছনছ এবং ঘরে থাকা ধান-চাল খেয়ে সাবাড় করেছে। আমরা এখন চলব কীভাবে?’
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আবু তাহের বলেন, ‘হাতির পালটি ছয়টি পরিবারের ঘরে আক্রমণ চালায়। চারটি পরিবার ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা সঠিক সমাধান চাই।’
এ বিষয়ে ময়মনসিংহ বন বিভাগের গোপালপুর বিট কর্মকর্তা মো. আব্দুল বারী জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ পেতে আবেদন করতে বলা হয়েছে। এ ছাড়া এলাকাবাসীকে সতর্ক থাকতে বলা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার মধ্যরাতে কড়ইতলী পার্কে হানা দেয় হাতির পাল। এ সময় ১৫-২০টি হাতি পার্কের ভেতরে রেস্তোরাঁয় ঢুকে খাবার খেয়ে ফেলে এবং টেবিল-চেয়ারসহ বিভিন্ন আসবাব ভাঙচুর করে। এ ছাড়া পার্কের ভেতরে কৃত্রিমভাবে তৈরি বিভিন্ন স্থাপনা তছনছ করে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৪ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৭ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে