
বেতন-বোনাসের দাবিতে ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। আজ সোমবার উপজেলার কাঠালিয়া রাসেল অ্যাপারেলস কারখানার শ্রমিকেরা এই বিক্ষোভ করেন।
খবর পেয়ে থানা-পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং শ্রমিকদের দাবিদাওয়ার বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন।
এতে প্রায় আধা ঘণ্টা সময় ধরে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এ সময় সড়কের দুপাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে বেলা ১১টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল শুরু হয়।
কারখানার শ্রমিক সাহেরা খাতুন ও শরিফ হাসান জানান, কারখানাটিতে প্রায় ১ হাজার ৬৫০ জন শ্রমিক কর্মরত আছেন। প্রতি মাসের বেতন সাধারণত ১০ তারিখের মধ্যে পরিশোধ করা হলেও ফেব্রুয়ারি মাসের বেতন এখনো দেওয়া হয়নি। এ ছাড়া অন্যান্য অনেক কারখানায় ঈদ বোনাস ইতিমধ্যে দেওয়া হলেও তাঁদের দেওয়া হয়নি।
তাঁরা আরও জানান, সামনে ঈদ হওয়ায় ফেব্রুয়ারি মাসের বেতন, ঈদ বোনাস ও মার্চ মাসের অর্ধেক অগ্রিম বেতনের দাবিতে তাঁরা সড়কে নেমে বিক্ষোভ করেন।
জানতে চাইলে কারখানার মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক এনামুল হক বলেন, ফেব্রুয়ারি মাসের বেতন আগামী দুই-এক দিনের মধ্যে পরিশোধ করা হবে এবং ঈদ বোনাস ১৫ মার্চের মধ্যে দেওয়া হবে।
তবে মার্চ মাসের অর্ধেক অগ্রিম বেতন দেওয়ার বিষয়ে তাঁরা অপারগতা প্রকাশ করেন। পরে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলে শ্রমিকেরা মহাসড়ক ছেড়ে কারখানার ভেতরে অবস্থান নেন।
এ বিষয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫-এর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খান আজকের পত্রিকাকে বলেন, শ্রমিকেরা কিছু দাবিদাওয়া নিয়ে মহাসড়ক অবরোধ করেছিলেন। পরে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস পেলে তাঁরা অবরোধ তুলে নেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে