ময়মনসিংহ নগরীতে একটি পূজামণ্ডপে চাঁদাবাজদের ছুরিকাঘাতে নারীসহ তিনজন আহত হয়েছেন। গতকাল বুধবার (২২ অক্টোবর) রাতে নগরীর বড় কালীবাড়ি এলাকার বন্ধুসংঘ শ্যামা পূজামণ্ডপে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন অটোমিস্ত্রি মানিক সরকার (২৮); তাঁর স্ত্রী ভারতী সরকার (২৪) এবং বড় কালীবাড়ি বন্ধুসংঘ শ্যামা পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক সাধন সরকার (৫৭)। গুরুতর আহতাবস্থায় ভারতী সরকারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় আহত মানিক সরকারের মা আরতী সরকার বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেছেন। মামলার পর রাতেই অভিযান চালিয়ে মামুন (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ইমাম নামে আরেক অভিযুক্ত পলাতক আছেন।
আহত ভারতী সরকারের স্বামী মানিক সরকার বলেন, ‘প্রতিবছরই পূজার সময় মামুন, ইমামসহ কয়েকজন যুবক আমাদের কাছে চাঁদা দাবি করে। এ বছরও ২০ হাজার টাকা দাবি করে তারা। চাঁদা না দেওয়ায় তারা পূজামণ্ডপে ভাঙচুরের চেষ্টা করে। পরে আমরা ফিরাতে গেলে মামুন ও ইমাম আমাদের ওপর ছুরি দিয়ে আঘাত করে। এ সময় আমি, আমার স্ত্রী ও বড় কালীবাড়ি বন্ধুসংঘ শ্যামা পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক সাধন সরকার আহত হয়। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। আমার স্ত্রীর অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।’
তিনি আরও বলেন, ‘আমার স্ত্রীকে ঢাকায় নেওয়াসহ ২০ হাজার টাকা খরচ হয়েছে। তার অপারেশনের প্রস্তুতি চলছে। ডাক্তার বলছে আজকের মাঝে আরও অন্তত ৪০ হাজার টাকা লাগবে। আমি গরিব মানুষ এত টাকা এখন কোথায় পাব। ছুরির আঘাত আমার স্ত্রীর ফুসফুস পর্যন্ত ঢুকেছে।’
সাধন সরকারের ছেলে স্বপ্ন সরকার বলেন, ‘চাঁদা না দেওয়ায় পূজামণ্ডপে হামলা করে প্রতিমা ভাঙার চেষ্টা করে হামলাকারীরা। পরে বাধা দিতে গেলে ছুরি নিয়ে আমাদের ওপর হামলা করে। আমরা এই চাঁদাবাজদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ শিবিরুল ইসলাম বলেন, পূজামণ্ডপে হামলার ঘটনায় মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তাঁর মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে...
২১ মিনিট আগে
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেল থেকে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে এবং একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তাঁরা...
৩৩ মিনিট আগে
রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
৩৯ মিনিট আগে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটন দক্ষিণের উপপরিচালক মো. রাজিউর রহমান জানান, ছিদ্দিকুর রহমান খিলগাঁও জোনে কর্মরত। ঢাকা দক্ষিণের সাতটি ইউনিট আজ মাদকবিরোধী অভিযানে বের হন। সকালে দয়াগঞ্জ এলাকায় অভিযান শেষে সায়েদাবাদ এলাকায় যান তিনি।
১ ঘণ্টা আগে